ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
Sharenews24

মধ্যপ্রাচ্য সংকট মোকাবিলায় আইএমওর জরুরি অধিবেশনে বাংলাদেশ

২০২৬ মার্চ ১৯ ১৫:১৫:১৬
মধ্যপ্রাচ্য সংকট মোকাবিলায় আইএমওর জরুরি অধিবেশনে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সমুদ্রপথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দেশটি বৈশ্বিক নৌ-বাণিজ্যকে নিরাপদ ও অবিচ্ছিন্ন রাখার জন্য কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছে।

এই বার্তা দিয়েছে বাংলাদেশের প্রতিনিধি দল লন্ডনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)-এর কাউন্সিলের ৩৬তম বিশেষ অধিবেশনে। জরুরি এই সভা আয়োজন করা হয় মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এবং তার বিশ্বজুড়ে নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করার জন্য।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিবেশনে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার ড. নজরুল ইসলাম। তিনি বলেন, যুদ্ধকবলিত এলাকায় চলাচলকারী জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকসহ বিশ্বের সমুদ্রকর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন।

বাংলাদেশ আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক কনভেনশন (আনক্লজ)-এর নিয়মাবলী অনুযায়ী সব ধরনের নৌযানের অবাধ ও বৈধ চলাচলের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে।

অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদল সংশ্লিষ্ট সকল পক্ষকে গঠনমূলক সংলাপ এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে চলমান সংকট সমাধানের আহ্বান জানিয়েছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে