ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
Sharenews24

যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াচ্ছে পাকিস্তান

২০২৬ মার্চ ১৯ ১২:২০:০৩
যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন গোয়েন্দা মহল থেকে উঠে এসেছে নতুন এক সতর্কবার্তা—পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডকেও ঝুঁকির মুখে ফেলতে পারে।

তুলসি গ্যাবার্ড আইনপ্রণেতাদের জানান, পাকিস্তান তাদের উন্নত ক্ষেপণাস্ত্র কর্মসূচির মাধ্যমে এমন সক্ষমতা অর্জনের পথে এগোচ্ছে, যা একসময় যুক্তরাষ্ট্রকে সরাসরি হুমকির মুখে ফেলতে পারে।

সিনেট ইন্টেলিজেন্স কমিটি-এর বৈশ্বিক হুমকি বিষয়ক এক শুনানিতে তিনি বলেন, ইসলামাবাদ দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে কাজ করছে, যা ভবিষ্যতে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় (আইসিবিএম) রূপ নিতে পারে এবং যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা অর্জন করতে পারে।

কৌশলগত ঝুঁকির বিষয়টি তুলে ধরে গ্যাবার্ড আরও বলেন, পাকিস্তানের এই কর্মসূচিতে এমন উন্নত আইসিবিএম অন্তর্ভুক্ত হতে পারে, যা যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম।

তিনি আরও উল্লেখ করেন, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান এবং পাকিস্তানের মতো দেশগুলো একদিকে যেমন সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়াচ্ছে, অন্যদিকে কাইনেটিক যুদ্ধ এবং উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নয়নেও সক্রিয় রয়েছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে