ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
Sharenews24

ঈদের আগে সোনায় বড় চমক!

২০২৬ মার্চ ১৯ ১০:৪৮:০৮
ঈদের আগে সোনায় বড় চমক!

নিজস্ব প্রতিবেদক : ঈদুল ফিতরের আগে দেশের বাজারে আবারও সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে ২২ ক্যারেট সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এ দাম একই দিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পাকা) সোনার দাম কমার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজুসের প্রাইসিং ও প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

নতুন দাম অনুযায়ী:

২২ ক্যারেট: ২,৫৪,৬২৫ টাকা প্রতি ভরি

২১ ক্যারেট: ২,৫০,৩৬৮ টাকা

১৮ ক্যারেট: ২,১৪,৬১৮ টাকা

সনাতন পদ্ধতি: ১,৭৪,৭৮৫ টাকা

এর আগে গত ১৪ মার্চ সোনার দাম সমন্বয় করে ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেট সোনার দাম ছিল ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত ৪৪ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ বার দাম বেড়েছে এবং ১৮ বার কমেছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার দাম পরিবর্তন করা হয়েছিল।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে