ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
Sharenews24

ট্রাম্পের ধর্মীয় কমিশন থেকে মুসলিম নারী উপদেষ্টার পদত্যাগ

২০২৬ মার্চ ১৩ ১৭:২৫:০৬
ট্রাম্পের ধর্মীয় কমিশন থেকে মুসলিম নারী উপদেষ্টার পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গঠিত ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশনের উপদেষ্টা বোর্ড থেকে সরে দাঁড়িয়েছেন মুসলিম নারী সদস্য সামিরা মুনশি। কমিশনে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী একমাত্র নারী হিসেবে তিনি দায়িত্ব পালন করছিলেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই বৃহস্পতিবার (১২ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মুনশি ধর্মীয় স্বাধীনতা কমিশনের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। তিনি তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, হোয়াইট হাউস কমিশন থেকে ক্যাথলিক কমিশনার ক্যারি প্রেজিন বোলারকে অপসারণের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ক্যারি প্রেজিন বোলার দাবি করেন, গাজায় ইসরাইলের কর্মকাণ্ডকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দেওয়ায় এবং জায়নবাদবিরোধী অবস্থান নেওয়ায় তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এসব মন্তব্যের কারণে তাকে ‘অ্যান্টিসেমিটিক’ বা ইহুদিবিদ্বেষী হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

এর আগে ফেব্রুয়ারিতে কমিশনের এক বৈঠকে তীব্র বিতর্কের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই বৈঠকে প্রেজিন বোলার মন্তব্য করেন, ক্যাথলিক ধর্মীয় বিশ্বাস ও জায়নিজম একে অপরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ধর্মীয় স্বাধীনতা কমিশন গঠন করেন। কমিশনটি সরাসরি প্রেসিডেন্টের কাছে প্রতিবেদন দেওয়ার উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে কমিশনে কোনো মুসলিমকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়নি। মুসলিমদের মধ্যে সামিরা মুনশি ছাড়াও উপদেষ্টা হিসেবে রয়েছেন ইসমাইল রোয়ের এবং ইসলামি পণ্ডিত শেখ হামজা ইউসুফ।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে