ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
Sharenews24

সংসদে বিরোধী দলের ওয়াকআউট: স্পিকারের চরম প্রতিক্রিয়া

২০২৬ মার্চ ১৩ ১১:৪৬:৫১
সংসদে বিরোধী দলের ওয়াকআউট: স্পিকারের চরম প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক : নবনির্বাচিত সংসদ স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিষয়ে সরাসরি মন্তব্য করতে চাননি। শুক্রবার (১৩ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি বলেন, “রাষ্ট্রপতির ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। আশা করি জাতীয় সংসদে শৃঙ্খলা বজায় থাকবে।”

স্পিকার হাফিজ বলেন, “সংসদে আমরা ক্রিকেটের মতো নিরপেক্ষ আম্পায়ারিং করব। জনগণের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও জানান, রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দল ওয়াকআউট করলেও মোটামুটি শৃঙ্খলাবদ্ধ ছিল। তবে সংসদে স্লোগান দেওয়া ঠিক নয়, যা সংসদের নিয়মের বাইরে।

তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (১২ মার্চ) রাষ্ট্রপতির আহ্বানে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। এরপর ড. খন্দকার মোশাররফ হোসেন তৎকালীন সভাপতিত্ব করেন। পরে ভোলা-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদের নাম স্পিকারের জন্য প্রস্তাব করা হয় এবং কণ্ঠভোটে জয়যুক্ত হন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে