ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Sharenews24

সংসদ অধিবেশনে অংশ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস

২০২৬ মার্চ ১২ ১২:২৩:০৬
সংসদ অধিবেশনে অংশ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অংশ নিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় শুরু হয়।

এদিন সংসদে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়। পূর্ববর্তী স্পিকার পলাতক এবং ডেপুটি স্পিকার কারাগারে থাকায় ড. খন্দকার মোশাররফ হোসেন অধিবেশনের সভাপতিত্ব করেন। পরে ডেপুটি স্পিকারের পদে ব্যারিস্টার কায়সার কামাল হোসেনকে নির্বাচিত করা হয়।

ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়েছিল। প্রায় দেড় বছর পর, ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ৭৭টি আসন পেয়ে প্রধান বিরোধী দলের ভূমিকায় রয়েছে। আর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকায় এবার সংসদে দলটির কোনো প্রতিনিধি নেই।

সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে। সেই বাধ্যবাধকতায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে