ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Sharenews24

সংসদ ভবনের সামনে এনসিপির বিক্ষোভ – দেখে নিন বিস্তারিত

২০২৬ মার্চ ১২ ১২:০৪:৫৭
সংসদ ভবনের সামনে এনসিপির বিক্ষোভ – দেখে নিন বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতির অভিশংসন, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ এবং জুলাই গণহত্যার বিচারসহ তিনটি দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছেন।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে বৃহস্পতিবার সকাল থেকে সংসদ ভবনের মানিকমিয়া অ্যাভিনিউ প্রবেশপথে প্ল্যাককার্ড হাতে অবস্থান নেয় তারা।

তাদের মূল তিন দাবি ছিল:সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের পর গণভোট অনুযায়ী সংবিধান সংস্কার বাস্তবায়ন করা।রাষ্ট্রপতিকে অভিশংসন করা।জুলাই গণহত্যার বিচার করা।

সংসদ অধিবেশনের প্রথম দিনে সকাল থেকেই নবনির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত হতে শুরু করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানও অধিবেশনে যোগ দেন। সরকার দলীয় সংসদ সদস্যরা বলেন, নতুন সংসদ জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবে।

অন্যদিকে বিরোধী দলের সংসদ সদস্যরা বিএনপির এমপিদের প্রতি সংবিধান সংস্কারের শপথ নেয়ার আহ্বান জানান। তারা অভিযোগ করেন, রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন এবং তাই সংসদ অধিবেশনে অংশগ্রহণের অধিকার নেই।

বেলা ১১টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আহ্বানে সংসদের কার্যক্রম শুরু হয়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি প্রথম অধিবেশন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে