ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Sharenews24

নতুন পরিপত্রে ১৭টি জাতীয় দিবস, ১৫ আগস্টের শোক দিবস বাতিল

২০২৬ মার্চ ১২ ১১:২৬:০২
নতুন পরিপত্রে ১৭টি জাতীয় দিবস, ১৫ আগস্টের শোক দিবস বাতিল

নিজস্ব প্রতিবেদক : সরকার নতুন পরিপত্র জারি করেছে, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। এই পরিপত্রে অন্তর্বর্তীকালীন সরকারের আগে নেওয়া ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্তও বহাল রাখা হয়েছে। একইভাবে, ৭ মার্চ, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, ৫ আগস্ট শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন, ১৮ অক্টোবর শেখ রাসেলের দিবস, ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস এবং ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবসও অন্তর্ভুক্ত আছে।

নতুন পরিপত্রে তিনটি শ্রেণিতে দিবসগুলো ভাগ করা হয়েছে:

ক-শ্রেণি: জাতীয় পর্যায়ের ১৭টি দিবস। যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে।

খ-শ্রেণি: ৩৭টি দিবস। ঐতিহ্যগতভাবে বা সামাজিক উন্নয়নে সহায়ক হিসাবে উদযাপন করা যেতে পারে।

গ-শ্রেণি: ৩৫টি বিশেষ খাতের দিবস। সীমিত পরিসরে পালন করা হবে এবং সরকারি বরাদ্দ থাকবে না।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, সাজসজ্জা ও বড় ধরনের অনুষ্ঠান যথাসম্ভব এড়িয়ে চলা, আলোচনা বা সেমিনার সীমিত আকারে আয়োজন করা এবং সরকারি কর্মসূচি যেন অফিসের কাজের ব্যাঘাত না সৃষ্টি করে তা নিশ্চিত করতে হবে। এছাড়া, প্রধানমন্ত্রীর অনুমোদিত কর্মসূচি অনুযায়ী বিভিন্ন সপ্তাহ বা দিবস উদযাপন করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে