ঢাকা, সোমবার, ৯ মার্চ ২০২৬
Sharenews24

হাদি হত্যায় গ্রেপ্তার দুজনের প্রসঙ্গে যা বললেন আইজিপি

২০২৬ মার্চ ০৯ ১৫:১০:৩২
হাদি হত্যায় গ্রেপ্তার দুজনের প্রসঙ্গে যা বললেন আইজিপি

নিজস্ব প্রতিবেদক : প্রেস ব্রিফিংয়ে নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির জানান, ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যায় গ্রেপ্তার হওয়া দুজনকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে।

আইজিপি বলেন, “ওসমান হাদির হত্যায় জড়িত গ্রেপ্তারদের দেশে অচিরেই আনা হবে। পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। চাঁদাবাজ ও মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। প্রতিটি থানা হবে জিরো কমপ্লেইন সেন্টার।”

তিনি আরও বলেন, “পুলিশে কোনো স্বজনপ্রীতি হবে না। পদোন্নতি ও পদায়নে সৎ ও যোগ্য লোক থাকবে। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।”

সরকারের বিভিন্ন পরিকল্পনার অংশ হিসেবে, প্রতিটি থানায় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া পুলিশের পোশাকের বিষয়েও সরকার শিগগিরই সিদ্ধান্ত নেবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে