ঢাকা, সোমবার, ৯ মার্চ ২০২৬
Sharenews24

রিকশায় বসা তরুণীর সঙ্গে ঘটে গেল চাঞ্চল্যকর ছিনতাই

২০২৬ মার্চ ০৯ ১১:২৫:৩৯
রিকশায় বসা তরুণীর সঙ্গে ঘটে গেল চাঞ্চল্যকর ছিনতাই

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডি ৩ নম্বর রোডে চলন্ত রিকশায় বসা এক তরুণীর কান থেকে সোনার দুল ছিঁড়ে নেওয়া হয়েছে। রোববার (৮ মার্চ) সন্ধ্যায় ঘটেছে এই ঘটনা, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ধরা পড়েছে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, তিন তরুণী রিকশায় করে ধানমন্ডি এলাকা দিয়ে যাচ্ছিলেন। রিকশাটি ৩ নম্বর রোডে পৌঁছালে হঠাৎ এক ছিনতাইকারী এসে তরুণীর কানের দুল টান দিয়ে ছিঁড়ে নেন এবং মুহূর্তের মধ্যে দ্রুত পালিয়ে যান।

ভিডিওতে দেখা গেছে, এই হঠাৎ ঘটে যাওয়া ঘটনার কারণে তরুণীরা চমকে ওঠেন ও আতঙ্কিত হয়ে পড়েন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে