ঢাকা, রবিবার, ৮ মার্চ ২০২৬
Sharenews24

এমপিওভুক্তির আবেদন মূল্যায়নে আর্থিক লেনদেন করলে বড় বিপদ

২০২৬ মার্চ ০৮ ১২:৪৬:৩১
এমপিওভুক্তির আবেদন মূল্যায়নে আর্থিক লেনদেন করলে বড় বিপদ

নিজস্ব প্রতিবেদক : শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, এমপিওভুক্তির আবেদনগুলোর মূল্যায়ন এখন সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে। এই প্রক্রিয়ায় শুধুমাত্র সফটওয়্যার নয়, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার তথ্যের আলোকে যাচাই-বাছাইও করা হচ্ছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ রবিবার (৮ মার্চ) তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয়েছে, এমপিওভুক্তির আবেদন যাচাইয়ের সময় ভূমি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার অনলাইন তথ্য ব্যবহার করা হচ্ছে। প্রযোজ্য ক্ষেত্রে সরজমিনে তথ্য যাচাই করারও নির্দেশ রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, আবেদন অনুমোদনের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক সংশ্লেষ নেই। যদি কেউ ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিনিধি হিসেবে এমপিও অনুমোদনের জন্য অনৈতিক আর্থিক লেনদেন বা ব্যক্তিগত যোগাযোগের চেষ্টা করে, তবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর +৮৮ ০১৩৩৯-৭৭৪৫২৮-এ মেসেজের মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে