ঢাকা, রবিবার, ৮ মার্চ ২০২৬
Sharenews24

খালেদা জিয়ার কৃতিত্বের স্বীকৃতি নাতনির হাতে!

২০২৬ মার্চ ০৮ ১২:৩৯:৩৪
খালেদা জিয়ার কৃতিত্বের স্বীকৃতি নাতনির হাতে!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।

নারী শিক্ষা ও গণতন্ত্রের অগ্রযাত্রায় ‘অদম্য নারী’ হিসেবে বেগম খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার প্রদান করা হয়েছে। এই অনুষ্ঠানে অন্যান্য পুরস্কারপ্রাপ্ত নারীরা ছিলেন—অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকুরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী মোছা. ববিতা খাতুন, সফল জননী নারী নুরবানু কবীর, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী মোছা. শমলা বেগম, এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা মোছা. আফরোজা ইয়াসমিন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই পুরস্কার দেশের নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ বাড়াতে সহায়ক। বিশেষ করে এই ধরনের স্বীকৃতি নারীদের সংগ্রাম, নেতৃত্ব ও অবদানের গল্প দেশের জনগণের সামনে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে