ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
Sharenews24

ইরানে ট্রাম্পের হামলায় যে বড় ক্ষতির মুখে পড়বে চীন

২০২৬ মার্চ ০৩ ১১:১৮:৪৫
ইরানে ট্রাম্পের হামলায় যে বড় ক্ষতির মুখে পড়বে চীন

নিজস্ব প্রতিবেদক : মাত্র দুই মাসের ব্যবধানে চীনের ঘনিষ্ঠ দুই দেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে চীনের জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো-কে গ্রেপ্তারের ঘটনা এবং ২৮ ফেব্রুয়ারি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হওয়ার খবর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। দক্ষিণ আমেরিকা ও মধ্যপ্রাচ্যে চীনের এই দুই অংশীদার দেশের বিরুদ্ধে পদক্ষেপের পেছনে জ্বালানি তেলকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে।

ডাটা অ্যানালিটিকস প্রতিষ্ঠান কেপলার-এর তথ্য অনুযায়ী, গত বছর ভেনেজুয়েলার প্রায় অর্ধেক এবং ইরানের প্রায় সম্পূর্ণ জ্বালানি তেল রপ্তানি গেছে চীনে। সম্মিলিতভাবে এই দুই দেশ থেকে চীনের মোট জ্বালানি আমদানির প্রায় ১৫ শতাংশ আসে।

বিনিয়োগ প্রতিষ্ঠান টরটয়িজ ক্যাপিটাল-এর পোর্টফোলিও ম্যানেজার রব থামেল মনে করেন, ইরানকে ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতে সম্ভাব্য বড় ক্ষতিগ্রস্ত হতে পারে চীন। কারণ দেশটি নিজস্ব উৎপাদনের তুলনায় অধিক পরিমাণে জ্বালানি তেল আমদানির ওপর নির্ভরশীল।

তার ভাষ্য, উচ্চমূল্য অর্থনৈতিক প্রবৃদ্ধিকে প্রভাবিত করতে পারে, তবে বাস্তব সরবরাহ ব্যাহত হলে তার প্রভাব আরও গভীর হবে। অর্থনীতি সচল রাখতে চীনের স্থিতিশীল জ্বালানি আমদানি প্রয়োজন।

এদিকে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি আয়াতুল্লাহ খামেনিকে লক্ষ্য করে হামলা এবং ইরানের ক্ষমতার কাঠামো পরিবর্তনের হুমকির নিন্দা জানান। তবে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব নিয়ে তিনি সরাসরি মন্তব্য করেননি।

বিশ্লেষকদের মতে, জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটলে চীনসহ এশিয়ার বিভিন্ন দেশের অর্থনীতি বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্ট্রেইট অব হরমুজ বন্ধের ঘোষণা দিয়েছে তেহরান। ইরানি আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করে ওই পথ অতিক্রমের সময় একটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানো হয়েছে।

এর প্রভাব ইতোমধ্যে বৈশ্বিক জ্বালানি বাজারে পড়তে শুরু করেছে; আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে