ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
Sharenews24

যে ৩ কারণে মশা বেড়েছে

২০২৬ মার্চ ০৩ ১১:০৪:৫২
যে ৩ কারণে মশা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক : শীতের বিদায় ও বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে সারা দেশে মশার উপদ্রব উদ্বেগজনকভাবে বেড়েছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে জেলা ও উপজেলা শহরগুলোতেও সাধারণ মানুষ মশার দাপটে অতিষ্ঠ।

প্রতি বছর এ সময় মশা কিছুটা বাড়ে বলে জানান কীটতত্ত্ববিদরা। তবে এবার পরিস্থিতি তুলনামূলকভাবে বেশি খারাপ বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক ও কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার।

তার মতে, মশা বৃদ্ধির পেছনে প্রধানত তিনটি কারণ রয়েছে—

১. স্থানীয় সরকার ব্যবস্থার দুর্বলতা ও বর্জ্য ব্যবস্থাপনায় স্থবিরতা

অধ্যাপক বাশার বলেন, দীর্ঘ সময় ধরে স্থানীয় সরকার প্রশাসনের কার্যক্রম দুর্বল হয়ে পড়ায় মাঠপর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনা কার্যত অকার্যকর হয়ে যায়। বিশেষ করে জনবহুল সিটি করপোরেশন এলাকাগুলোতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে মশার বংশবৃদ্ধি বেড়েছে।

২. দীর্ঘ সময় বৃষ্টি না হওয়া ও স্থির পানি জমে থাকা

দীর্ঘদিন বৃষ্টি না থাকায় ড্রেন, ডোবা ও নর্দমার পানি স্থির হয়ে পচে গেছে। বসন্তে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে এসব স্থানে মশার বংশবৃদ্ধির উপযোগী পরিবেশ তৈরি হয়েছে।অধ্যাপক বাশার জানান, বর্তমানে যে মশা বেশি দেখা যাচ্ছে তার প্রায় ৯২ শতাংশই কিউলেক্স প্রজাতির, যা পচা ও স্থির পানিতে বংশবৃদ্ধি করে।

৩. কার্যকর মশক নিয়ন্ত্রণ ব্যবস্থার অভাব

তার মতে, বাংলাদেশে দীর্ঘদিন ধরেই মশা নিয়ন্ত্রণে কার্যকর ও টেকসই পদক্ষেপ নেওয়া হয়নি। কেবল ফগিং বা ধোঁয়া প্রয়োগ সাময়িক ব্যবস্থা, এটি স্থায়ী সমাধান নয়। এতে মূল সমস্যার সমাধান না হয়ে বরং দৃশ্যমান কার্যক্রমের মাধ্যমে নাগরিকদের আশ্বস্ত করার চেষ্টা করা হয়।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত বর্জ্য অপসারণ, জমে থাকা পানি পরিষ্কার এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার না করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে