ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
Sharenews24

নেতানিয়াহুর বার্তায় নতুন ইঙ্গিত

২০২৬ মার্চ ০৩ ১০:২৪:০১
নেতানিয়াহুর বার্তায় নতুন ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের সময়কাল নিয়ে দুই দেশের শীর্ষ নেতাদের বক্তব্যে ভিন্নতা দেখা গেছে।

বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, নির্দিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে অভিযান শুরু করা হয়েছে এবং এটি দীর্ঘায়িত করার কোনো ইচ্ছা তাদের নেই। তবে অভিযান কতদিন চলবে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি।

নেতানিয়াহু বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। একই সঙ্গে তিনি ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে বলেন, ভবিষ্যৎ নির্ধারণে ইরানের জনগণের ভূমিকাই গুরুত্বপূর্ণ হবে।

অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল-কে দেওয়া সাক্ষাৎকারে জানান, চলমান সামরিক অভিযান চার সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। তিনি বলেন, ইরান ভৌগোলিকভাবে বড় দেশ হলেও নির্ধারিত সময়ের বেশি লাগবে না বলে তিনি আশা করছেন।

বিশ্লেষকদের মতে, প্রযুক্তি, গোয়েন্দা সক্ষমতা ও সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অগ্রাধিকার থাকলেও ইরানের জটিল সামাজিক-রাজনৈতিক কাঠামো এবং দীর্ঘদিনের আদর্শিক ভিত্তি দ্রুত পরিবর্তন করা সহজ নয়। শুধু শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আনলেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে—এমন নিশ্চয়তা নেই বলেও তারা মত দেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে