ফ্যামিলি কার্ড কর্মসূচিতে সরকারের বড় পদক্ষেপ
নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি সম্পূর্ণ বিনামূল্যে বাস্তবায়ন করা হচ্ছে। কার্ড প্রদানের নামে কোথাও কোনো ধরনের অর্থ দাবি করা হলে তা প্রতারণা হিসেবে গণ্য হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, মন্ত্রিপরিষদ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী ওইদিন এ কর্মসূচির উদ্বোধন করবেন।
প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলায় এ কার্যক্রম চালু করা হচ্ছে। প্রতিটি উপজেলায় ইউনিয়ন, ওয়ার্ড এবং শহরাঞ্চলে সিটি করপোরেশনভিত্তিক সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটিতে প্রথম শ্রেণির কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন।
ডা. জাহিদ বলেন, একটি পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নারীর হাতে সরাসরি সহায়তা পৌঁছে দিয়ে পরিবারভিত্তিক সামাজিক সুরক্ষা জোরদার করাই এর লক্ষ্য।
তিনি অভিযোগ করেন, কিছু এলাকায় ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার নামে অর্থ দাবি করার তথ্য পাওয়া গেছে—এমনকি যেখানে এখনও কর্মসূচি শুরু হয়নি, সেখানেও টাকা চাওয়ার অভিযোগ রয়েছে।
মন্ত্রী স্পষ্ট করে বলেন, ফ্যামিলি কার্ড সবার জন্য উন্মুক্ত এবং সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। ধর্ম, বর্ণ, গোত্র বা রাজনৈতিক পরিচয় নির্বিশেষে নির্ধারিত পরিবারের নারী প্রধানের হাতে কার্ড পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও জানান, কোনো তদবির বা সুপারিশের প্রয়োজন নেই। ধাপে ধাপে সারা দেশে কর্মসূচি সম্প্রসারণ করা হবে এবং আগামী চার বছরের মধ্যে দেশের সব পরিবারের কাছে এ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।
ফ্যামিলি কার্ডের আওতায় একটি সমন্বিত তথ্য সংগ্রহ ব্যবস্থা গড়ে তোলা হবে। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করে সফটওয়্যারভিত্তিক ব্যবস্থায় সংরক্ষণ করা হবে, যাতে স্বচ্ছতা নিশ্চিত করা যায়।
মন্ত্রী বলেন, অর্থ সরাসরি বাংলাদেশ ব্যাংক থেকে নির্ধারিত উপকারভোগীর মোবাইল নম্বরে পাঠানো হবে। উপকারভোগীরা বিকাশসহ বৈধ আর্থিক সেবার মাধ্যমে অর্থ উত্তোলন করতে পারবেন। কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন হবে না।
তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান—ফ্যামিলি কার্ডের নামে কেউ অর্থ দাবি করলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সংশ্লিষ্ট কর্মকর্তা বা গণমাধ্যমকে জানানোর জন্য।
মুসআব/
পাঠকের মতামত:
- বিদেশিদের লেনদেন বেড়েছে, তবুও বেড়েছে শেয়ার বিক্রির চাপ
- হাসিনার দেশে ফেরা নিয়েও মুখ খুললেন রুমিন ফারহানা
- রাজনৈতিক সমীকরণ নিয়ে মাহফুজ আলমের আলোচিত পোস্ট
- মালয়েশিয়ায় বদলে গেল কর্মী নিয়োগের নিয়ম
- দল থেকে বাদ পড়ে আত্মহত্যার চেষ্টা জাতীয় দলের ক্রিকেটারের
- ইসলামী ব্যাংকের সুশাসন ও আমানতের নিরাপত্তা চেয়ে নতুন কর্মসূচি ঘোষণা
- ভারত-চীনের টানাপোড়েনে নতুন কৌশলে বাংলাদেশ
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- কমল স্বর্ণের দাম, কারণ জানালেন বিশ্লেষকরা
- ইকরার মৃত্যুর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- তালিকাভুক্ত কোম্পানির নাম পরিবর্তনে ডিএসইর অনুমোদ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা
- ভিটামিন বি-৩ সমৃদ্ধ খাবার খেলে মিলতে পারে যেসব উপকার
- এনআইডির সংশোধন কার্যক্রম নিয়ে ইসির নতুন আদেশ
- ০৬ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৬ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- বাজার অস্থির করার চেষ্টা ব্যর্থ, বিনিয়োগকারীদের আস্থায় উত্থান অব্যাহত
- ০৬ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৬ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ওয়াশিং ইউনিট বন্ধ করে নতুন পরিকল্পনায় শেফার্ড ইন্ডাস্ট্রিজ
- উত্তরা ফাইন্যান্সের তিন বছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- জানাজাকে ঘিরে উত্তেজনা, ট্রাম্প-বিবিকে লক্ষ্য করে স্লোগান
- ভয়াবহ পাহাড়ধস, একই পরিবারের ৩ জনসহ নিহত ৯
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- ভুক্তভোগী ও অভিযুক্ত পরস্পরের মামাতো-ফুফাতো ভাইবোন
- ইতিহাসে ব্রাজিল গড়ল অবাঞ্ছিত ‘হেক্সা’
- বিদায় নিলেও ফিফা থেকে বিশাল অঙ্কের অর্থ পাচ্ছে ব্রাজিল
- বিদ্যুৎ না থাকলেও মাংস ভালো রাখার কার্যকর উপায়
- সরকারি ক্রয় ব্যবস্থায় সরকারের নতুন উদ্যোগ
- একযোগে ৩৮ বিচারককে বদলি
- ডিএসইর সিদ্ধান্তে আইন লঙ্ঘনের অভিযোগ
- ফেস দ্যা পিপলকে ঘিরে নতুন বিতর্ক, তদন্ত করবে পিবিআই
- নতুন পে-স্কেলের গেজেট জুলাইয়ে নয়, জানা গেল সম্ভাব্য নতুন সময়
- শেখ হাসিনাকে নিয়ে চিফ প্রসিকিউটরের বড় মন্তব্য
- জনসংখ্যায় শীর্ষে, ফুটবলে পিছিয়ে—বিশ্বকাপ নিয়ে চমকপ্রদ বাস্তবতা
- ফার্স্ট ফাইন্যান্সে গভীর আর্থিক সংকট, টিকে থাকা নির্ভর করছে নিয়ন্ত্রক সহায়তার ওপর
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- সরকারি ব্যানার ডিজাইনে নতুন নিয়ম, যা জানা জরুরি
- ০৫ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৫ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৫ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- সূচকের জোরালো উত্থানে সপ্তাহ শুরু, নতুন রেকর্ডের প্রত্যাশায় শেয়ারবাজার
- ০৫ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ত্রৈমাসিক প্রতিবেদন নিয়ে বিভ্রান্তি দূর করল বিএসইসি, গুরুত্ব পাচ্ছে স্বচ্ছতা ও মানোন্নয়ন
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডিএসইর অনুসন্ধানের জবাবে উৎপাদন পরিস্থিতি জানাল ফু-ওয়াং ফুডস
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- বিএসইসির নতুন সিদ্ধান্তে বদলে গেল শেয়ারবাজারের নিয়ম
- চার আর্থিক প্রতিষ্ঠানকে ৫ শর্তে টিকে থাকার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
- কর্ণফুলীর বিলাসবহুল অতিথিশালা নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের
- লোকসানের কারণে ডিভিডেন্ড দিতে ব্যর্থ ৪ ব্যাংক
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- দেশজুড়ে ছড়িয়ে পড়া আরবি পতাকা নিয়ে যা জানা গেল
- ব্যাংকের ঋণ-আমানত সুদের ব্যবধান বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক
- সঞ্চয়পত্র নিয়ে বড় আপডেট দিল সরকার
- মুনাফা সত্বেও বিনিয়োগকারীদের হতাশ করল ১০ ব্যাংক
- শেয়ারবাজারে আসছে এনপলি গ্রুপের নতুন কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড নীতিতে নতুন সিদ্ধান্ত বিএসইসির













