ঢাকা, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ডা. তাসনিমের হ্যাক: ৭ দিনের মধ্যে কোষ্ঠকাঠিন্য চলে যাবে

২০২৬ ফেব্রুয়ারি ২৪ ১১:২৯:৫৯
ডা. তাসনিমের হ্যাক: ৭ দিনের মধ্যে কোষ্ঠকাঠিন্য চলে যাবে

নিজস্ব প্রতিবেদক : অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি চিকিৎসক ডা. তাসনিম জারা কোষ্ঠকাঠিন্যের সহজ সমাধান তুলে ধরেছেন। তিনি বলেছেন, খাদ্যাভ্যাস, পানি পান, শারীরিক কার্যকলাপ, পায়খানা সময়মতো করা, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে কোষ্ঠকাঠিন্য হয়।

ডা. জারা বিশেষভাবে উল্লেখ করেছেন, খাবারে পর্যাপ্ত ফাইবার বা আঁশ থাকা জরুরি। ডাল, ছোলা, শাকসবজি, ফলমূল এবং গোটা শস্য দানা খেলে মল নরম থাকে এবং পেট পরিষ্কার হয়। খাবারে আঁশের পরিমাণ হঠাৎ বাড়ালে পেট ভাপা দেখা দিতে পারে, তাই ধীরে ধীরে পরিবর্তন আনতে হবে।

পর্যাপ্ত পানি পান না করা কোষ্ঠকাঠিন্যের প্রধান কারণ। তিনি দিনে অন্তত দুই লিটার পানি পান করার পরামর্শ দিয়েছেন। দীর্ঘ সময় ধরে বসে থাকা, শুয়ে থাকা বা শারীরিক পরিশ্রম কম করলে বড়ান্ত্র সচল থাকে না, তাই নিয়মিত ব্যায়াম করা গুরুত্বপূর্ণ।

ডা. জারা আরও বলেছেন, পায়খানা চাপ আসলে তা দ্রুত সেরে ফেলা উচিত। মানসিক চাপ বা উদ্বিগ্নতার কারণে কোষ্ঠকাঠিন্য বাড়তে পারে; তাই মানসিক প্রশান্তি বজায় রাখার জন্য পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটানো বা মানসিক চিকিৎসা নেওয়া যেতে পারে। এছাড়া কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া থেকেও সমস্যা দেখা দিতে পারে, তাই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর



রে