ঢাকা, সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

২৩ ফেব্রুয়ারি দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৬ ফেব্রুয়ারি ২৩ ১৪:০৮:১০
২৩ ফেব্রুয়ারি দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির তালিকায় যৌথভাবে শীর্ষে উঠে এসেছে মাইদাস ফাইন্যান্স লিমিটেড এবং রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড ।কোম্পানি দুটির শেয়ার দর যথাক্রমে ৬০ পয়সা ও ৭০ পয়সা বা ১০.০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৪০ পয়সা বা ৯.৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তৃতীয় স্থানে থাকা এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড এর শেয়ার দর ১ টাকা ৫০ পয়সা বা ৯.৪৯ শতাংশ বেড়েছে।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিয়ন ক্যাপিটাল ৮.৮৯ শতাংশ, যৌথভাবে ফার্স্ট ফাইন্যান্স ও তুং হাই নিটিং ৮.৭০ শতাংশ, সুরবিদ ইন্ডাস্ট্রিজ ৮.৪৭ শতাংশ এবং যৌথভাবে অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স ও বে লিজিং ৮.৩৩ শতাংশ বেড়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে