ঢাকা, রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় ১০ কোম্পানি

২০২৬ ফেব্রুয়ারি ২২ ১৪:৫৮:৪৩
সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : আজ (২২ ফেব্রুয়ারি) সূচক ও লেনদেন বৃদ্ধির মধ্য দিয়ে সপ্তাহ শুরু হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক প্রায় ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬৮ পয়েন্টে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১২৩টির, যার মধ্যে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় অবস্থান করছে ১০ কোম্পানি। এর ফলে কোম্পানিগুলো বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়ে যায়। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

বিক্রেতা সঙ্কটে হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো- ইউনিয়ন ক্যাপিটাল, এপোলো ইস্পাত, সোনারগাঁও টেক্সটাইল, জাহিন স্পিনিং, বিআইএফসি, জিএসপি ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, পিপলস লিজিং, প্রাইম ফাইন্যান্স এবং প্রিমিয়ার লিজিং। আজ এসব কোম্পানির শেয়ারে ক্রেতা থাকলেও বিক্রিতা না থাকায় হল্টেড হয়ে যায়।

কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দর বেড়েছে ইউনিয়ন ক্যাপিটালের। আজ কোম্পানিটির শেয়ার দর ৪০ পয়সা বা ৯.৭৬ শতাংম বেড়ে দাঁড়িয়েছে ৪ টাকা ৫০ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে এপোলো ইস্পাতের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ৯.০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৪০ পয়সায়।

তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে ন্যাশনাল ব্যাংকের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ১০ পয়সা বা ৯.০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৭ টাকা ৫০ পয়সায়।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- জাহিন স্পিনিংয়ের ৪০ পয়সা বা ৮.৫১ শতাংশ, বিআইএফসির ৩০ পয়সা বা ৮.৩৩ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৩০ পয়সা বা ৮.৩৩ শতাংশ, ফাস ফাইন্যান্সের ১০ পয়সা বা ৭.৬৯ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ১০ পয়সা বা ৭.৬৯ শতাংশ, পিপলস লিজিংয়ের ১০ পয়সা বা ৭.৬৯ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ২০ পয়সা বা ৭.৪১ শতাংশ এবং প্রিমিয়ার লিজিংয়ের ১০ পয়সা বা ৭.১৪ শতাংশ দর বেড়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে