ঢাকা, রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

মামুনুল হকের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন ববি হাজ্জাজ

২০২৬ ফেব্রুয়ারি ২২ ১৫:৪২:০১
মামুনুল হকের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে নির্বাচনের দিন কেন্দ্র দখল ও বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে প্রার্থী মামুনুল হক-এর বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন ওই আসনের নির্বাচিত সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল-এ নির্বাচনের দিন আহতদের চিকিৎসা পরিস্থিতি পর্যালোচনা শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।

ববি হাজ্জাজ দাবি করেন, মামুনুল হকের নির্দেশে তার সমর্থকরা বিভিন্ন কেন্দ্রে দখলের চেষ্টা চালায়। এ সময় বিএনপি সমর্থকেরা বাধা দিলে তাদের ওপর হামলা করা হয়। এতে একাধিক কেন্দ্রে শতাধিক বিএনপি কর্মী আহত হন বলে অভিযোগ করেন তিনি।

আহতদের মধ্যে হায়দার আলীর অবস্থা আশঙ্কাজনক বলে জানান শিক্ষা প্রতিমন্ত্রী। তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং তিনি বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন।

ববি হাজ্জাজ বলেন, “ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলার নির্দেশ দেওয়ার অভিযোগে মামুনুল হককে প্রধান আসামি করে মামলা দায়ের করা হবে।”

এছাড়া মোহাম্মদপুর এলাকায় মাদক ও সন্ত্রাস দমনে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পুলিশ বক্স বৃদ্ধি এবং টহল জোরদারের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।ঘটনার বিষয়ে মামুনুল হকের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে