ঢাকা, রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

জাতিসংঘের গুরুত্বপূর্ণ পদে না পাওয়ার নেপথ্যে রহস্য

২০২৬ ফেব্রুয়ারি ২২ ১৪:৫৬:৪২
জাতিসংঘের গুরুত্বপূর্ণ পদে না পাওয়ার নেপথ্যে রহস্য

নিজস্ব প্রতিবেদক: মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এর বিরুদ্ধে জাতিসংঘের গুরুত্বপূর্ণ পদে অসহযোগিতা এবং প্রতিবন্ধকতা সৃষ্টির গুরুতর অভিযোগ তুলেছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টে তিনি বলেন, মেক্সিকোতে নিযুক্তির সময় থেকে জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণ, ভোটের আগে দেশে আসতে বারণসহ নানা ক্ষেত্রে পররাষ্ট্র উপদেষ্টা তার পথচলায় বাধা সৃষ্টি করেছেন।

মুশফিকুল আনসারী জানান, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সহকারী মহাসচিব পদে আবেদন করার জন্য প্রাথমিকভাবে পররাষ্ট্র উপদেষ্টার সমর্থন পেয়েছিলেন। কিন্তু আবেদন করার পরপরই তিনি একটি বার্তা পান যাতে তিনি প্রক্রিয়া এগিয়ে নেন না। এরপর থেকে ফোনও ধরেননি। তিনি দাবি করেছেন, দেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় নিজের ভূমিকা পালন করেও স্বাভাবিক সমর্থন পাননি।

তিনি আরও উল্লেখ করেছেন, বিষয়টি নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে জানানোর সময়ও বিস্ময় প্রকাশ করেছিলেন, এবং বিএনপির মহাসচিবের প্রশ্নের উত্তরে জানানো হয়েছিল, তিনি জিততে পারবেন না। তবে মুশফিকুলের ব্যাখ্যা, জাতিসংঘে কোনো ভোটাভুটি নেই; যোগ্য ব্যক্তিকেই স্বচ্ছ প্রক্রিয়ায় মনোনীত করা হয়।

তিনি আরও জানান, বর্তমানে তিনি একটি বই লিখছেন এবং সময় এলে সত্য উন্মোচিত হবে।প্রসঙ্গত, ২০২৪ সালের ২১ অক্টোবর মুশফিকুল ফজল আনসারীকে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয় তৎকালীন অন্তর্বর্তী সরকার।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে