ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাকের নতুন চ্যালেঞ্জ
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘকাল ধরে ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক খাত শক্তিশালী অবস্থানে থাকলেও ২০২৫ সালের শেষ দিকে এসে সেই চিত্র পাল্টে যেতে শুরু করেছে। শুল্কমুক্ত সুবিধার ওপর ভর করে গড়ে ওঠা এই শক্ত ভিত্তি এখন নানামুখী চাপে টালমাটাল। ইউরোস্ট্যাটের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বরে ইইউতে পোশাক আমদানি মূল্য কমেছে ২.২৭ শতাংশ। তবে বাংলাদেশের জন্য পরিস্থিতি ছিল আরও ভয়াবহ; এই এক মাসেই দেশি পোশাকের রপ্তানি আয় কমেছে ১২.০৫ শতাংশ। মূলত সরবরাহ প্রায় অপরিবর্তিত থাকলেও পণ্যের গড় একক দাম ব্যাপকভাবে কমে যাওয়ায় আয়ে এই বড় ধাক্কা লেগেছে।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের ওপর উচ্চ শুল্ক আরোপ করায় রপ্তানিকারক দেশগুলো এখন ইউরোপকে তাদের বিকল্প গন্তব্য হিসেবে বেছে নিয়েছে। এর ফলে ইইউ বাজারে পোশাকের সরবরাহ যেমন বেড়েছে, তেমনি প্রতিযোগিতা হয়েছে তীব্র। ২০২৫ সালে ইইউতে মোট তৈরি পোশাক আমদানি ২.১০ শতাংশ বেড়ে ৯০ বিলিয়ন ডলারে পৌঁছালেও গড় একক দাম কমেছে ১০.২৭ শতাংশ। বাংলাদেশের ক্ষেত্রেও এই দাম কমার হার ৩.৮৪ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে ইইউতে বাংলাদেশের রপ্তানি ৪.১৪ শতাংশ কমে ৯.৪৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ৯.৮৬ বিলিয়ন ডলার।
বাংলাদেশের এই সংকটের মাঝে নতুন উদ্বেগের নাম হয়ে দাঁড়িয়েছে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ)। দীর্ঘ ২০ বছরের আলোচনার পর সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইইউ শীর্ষ নেতাদের মধ্যে এই চুক্তি সই হয়েছে। ২০২৭ সাল থেকে এটি কার্যকর হলে ভারতীয় পোশাকের ওপর থাকা ১২ শতাংশ শুল্ক পুরোপুরি প্রত্যাহার করা হবে। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, দিল্লির মূল লক্ষ্য হলো ইউরোপে বাংলাদেশের বাজারের একটি বড় অংশ নিজেদের দখলে নেওয়া। বাংলাদেশ বর্তমানে যেখানে উৎপাদন ব্যয় ও নীতিগত সমস্যার সাথে লড়াই করছে, সেখানে শুল্কমুক্ত সুবিধা পেলে ভারত দ্রুত ইউরোপের বাজারে আধিপত্য বিস্তার করবে।
বিজিএমইএ এবং ইএবি-র শীর্ষ নেতারা মনে করছেন, বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য এটি একটি বড় সতর্কবার্তা। ইএবি সভাপতি মোহাম্মদ হাতেমের মতে, চীন ও ভারতের আগ্রাসী রপ্তানি নীতির কারণে বিশ্ববাজারে বাংলাদেশের টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে ব্যাংক খাতের ভঙ্গুর দশা এবং উচ্চ সুদহারের কারণে দেশীয় শিল্পগুলো এখন মুমূর্ষু অবস্থায়। যেখানে প্রতিযোগী দেশগুলো সরকারকে সাথে নিয়ে নীতিগত সহায়তা ও প্রণোদনা বাড়িয়ে সক্ষমতা বাড়াচ্ছে, সেখানে বাংলাদেশ সময়োপযোগী পদক্ষেপ না নিলে ইউরোপের এই বিশাল বাজার হারানোর ঝুঁকি থেকেই যাচ্ছে। এখন শুধু ভলিউম বা পরিমাণ নয়, বরং উচ্চমূল্যের পণ্য উৎপাদন ও কারিগরি দক্ষতা বৃদ্ধিতে নজর দেওয়া জরুরি।
মামুন/
পাঠকের মতামত:
- এক বছরেই দুইবার হজ! সঙ্গে ৩ ঈদ—জেনে নিন সেই বছর
- উদ্যোক্তাদের জন্য আসছে ‘উদ্যোগ’ স্কিম ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ৭ দেশের ওপর নির্ভর, বাংলাদেশের শ্রমবাজারে বড় সংকেত
- দেশে ফেরার রোডম্যাপ নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা
- ২০০৮ থেকে ২০২৫-এর স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস নিয়ে হাসনাতের প্রশ্ন
- সালমান মুক্তাদিরের ইস্যুতে যা বললেন পিনাকী
- অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন কড়াকড়ি, যেসব নিয়ম জানতেই হবে
- দিল্লির উত্তাল বিক্ষোভে সোচ্চার বিরোধীরা, কঠোর অবস্থানে পুলিশ!
- দুই ভাই-বোনের হাতে ডুবছে শেয়ারবাজারের ব্যাংকসহ দুই ব্যাংক
- সচিবালয়ের নিরাপত্তা নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
- ডিবির হাতে গ্রেপ্তার মেজর (অব:) আখতারুজ্জামান
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ঋণের চাপে সংকটে আইসিবি, ঘুরে দাঁড়ানোর মহাপরিকল্পনা
- মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে বিপদ, ১১ দালালসহ আটক ৭৬
- তিন মাস পর ফেসবুক ভিডিওতে মিলল স্ত্রীর সন্ধান
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ওয়্যারহাউসে অবৈধ মদের সন্ধান, সিলগালা
- পাসপোর্টে ভুয়া বাবা সাজিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা পণ্ড
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মা বাসাবাড়িতে কাজ করে পড়িয়েছেন, চাকরি পেয়েও শেষ পর্যন্ত বাদ মিশন
- শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার বড় পূর্বাভাস
- সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা
- ঢাকার মেট্রোরেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে আরও দুই লাইন
- রাস্তার পাশে অসহায় নারী, ভিডিও দেখে স্ত্রীকে চিনে ফেললেন স্বামী
- নিউ গিনি প্রপার্টিজ কাণ্ডে নতুন মোড়, রিমান্ডে গোলাম মোহিউদ্দিন
- পুরুষরা পোশাক পরার সময় যে ভুলটি প্রায়ই করেন
- শিক্ষকদের পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা
- ফের মৃদু ভূমিকম্প, জানাল আবহাওয়া অধিদপ্তর
- ফোনের অবস্থান জানিয়ে দিলেন স্ত্রী, এরপর তরুণীর সঙ্গে যা ঘটল
- হোয়াটসঅ্যাপে সন্তানকে নজরে রাখার নতুন সুযোগ
- ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে যা বললেন আম্মার
- ২০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বড় ধাক্কা, চার মাসে গেল মাত্র ১১০ কোটি
- মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সারজিসের প্রতিক্রিয়া
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- তালিকাভুক্ত কোম্পানির আর্থিক হিসাবে উন্নতি, ৮ অক্টোবর আসছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
- মিরপুরের রাড্ডা কাণ্ডে এমপি মিষ্টির বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত
- সূচক কমলেও লেনদেনে স্বস্তি, বাজারে সক্রিয়তা বাড়ছে বিনিয়োগকারীদের
- ১ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ১৬ লাখ ৪ হাজার ৬০৩টি শেয়ার হস্তান্তর সম্পন্ন
- মুনাফা ও নগদ প্রবাহে বড় উত্থান, ডিভিডেন্ডে বৃদ্ধির প্রত্যাশা তৈরি
- ঠিকানা অপরিবর্তিত রেখে অফিসের স্থান পরিবর্তন করবে তালিকাভুক্ত কোম্পানি
- সম্পদ পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত তালিকাভুক্ত কোম্পানির
- ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের স্পেস কেনার অনুমোদন
- বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি পেতে যাচ্ছে হাসিনা!
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড
- রেকর্ড পতন কাটিয়ে আস্থায় ফিরছে দুই কোম্পানির শেয়ার
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এপেক্স ফুটওয়্যার
- সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ




.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)






