ঢাকা, সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

নাসীরুদ্দীন পাটওয়ারীর জন্য মেঘনা আলমের বড় সারপ্রাইজ

২০২৬ ফেব্রুয়ারি ২৩ ১১:৫৬:৪৭
নাসীরুদ্দীন পাটওয়ারীর জন্য মেঘনা আলমের বড় সারপ্রাইজ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে কথা বলার পর তার দলের ভাই-বোনদের জন্য ফ্রি কোর্স অফার করেছেন বলে জানিয়েছেন ঢাকা-৮ আসনের গণ-অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম। রোববার রাতে মেঘনা আলম তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্টে এই তথ্য জানান।

মেঘনা আলম লিখেন, পাটওয়ারী ভাই শীঘ্রই তার বাসায় আসবেন। নির্বাচনের আগে আসার কথা ছিল, কিন্তু মিডিয়া সবকিছু নেগেটিভ ভিউ দেখানোর কারণে এড়িয়েছেন। মেঘনা আলম আশা করেন, রাজনৈতিক শিষ্টাচার সকল প্রতিবন্ধকতা এড়িয়ে অব্যাহত থাকবে।

মেঘনা আলম জানিয়েছেন, যারা ফিল্ড পলিটিক্স ও গণজাগরণের মাধ্যমে রাজনীতিতে যুক্ত, তাদের অভিজ্ঞতা এবং যারা আন্তর্জাতিক ইনস্টিটিউট থেকে শিখেছেন, তাদের জ্ঞান একত্রিত করলে প্রকৃত অর্থেই স্বাধীন ও সম্মানিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এজন্য তিনি এনসিপির ছোট ভাই-বোনদের জন্য ফ্রি কোর্স অফার করেছেন।

মেঘনা আলম উল্লেখ করেন, তার ছোট ভাই পাটুয়ারির প্রতি অনেক স্নেহ রয়েছে। তিনি বলেন, যে দল নারীর নেতৃত্বকে অবমূল্যায়ন করে, তাদের ক্ষমতায় দেখতে চান না। ভবিষ্যতে আদর্শ পরিবর্তন হলে তা ভিন্ন বিষয়।

মেঘনা আলম বলেন, তিনি বিভেদের বা শত্রুতার রাজনীতি চান না। আল্লাহ সকলকে নিরাপদ রাখুন, যারা দেশের পরিবর্তনে নিয়তশুদ্ধ, তাদের উদ্দেশ্য অটুট হোক এবং সব রাজনীতিবিদদের মধ্যে সম্প্রীতি ও ঐক্য বজায় থাকুক।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে