ঢাকা, রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

মার্কেট মুভারে নতুন তিন কোম্পানি

২০২৬ ফেব্রুয়ারি ২২ ১৫:১৩:৩৩
মার্কেট মুভারে নতুন তিন কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: আজ (২২ ফেব্রুয়ারি’২৬) সপ্তাহের প্রথম কর্মদিবসে সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে শেয়ারবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় ৫৬৮ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুরনায় প্রায় ৮ কোটি ৯ লাখ টাকা বেশি। আজ রোববার ডিএসইর লেনদেন তালিকায় বা মার্কেট মুভারে নেতৃত্বে যুক্ত হয়েছে নতুন ৪ কোম্পানি। কোম্পানিগুলো হলো- রবি আজিয়াটা, খান ব্রাদার্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং সামিট অ্যালায়েন্স পোর্ট। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৪টির মধ্যে সবেচেয়ে বেশি লেনদেন হয়েছে রবি আজিয়াটার। আজ ডিএসইতে কোম্পানিটির ১৭ কোটি ১৫ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন শেয়ারটির দর ৩০ পয়সা বা ০.৯৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩১ টাকা ১০ পয়সায়। আর শেয়ারটির দর ৩০ টাকা ৮০ পয়সা থেকে ৩১ টাকা ৮০ পয়সায় উঠানামা করে।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে খান ব্রাদার্সের। আজ ডিএসইতে কোম্পানিটির মোট ১৫ কোটি ৪০ লাখ ৪৭ হাজার টাকা। এদিন কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৬০ পয়সা বা ৫.২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫২ টাকা ১০ পয়সায়। আর শেয়ারটির দর ৪৯ টাকা ৮০ পয়সা থেকে ৫২ টাকা ৬০ পয়সায় উঠানামা করে।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজের। আজ ডিএসইতে কোম্পানিটির মোট ১৫ কোটি ১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ৬০ পয়সা বা ৯.৫২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৭ টাকায় লেনদেন হয়। আর শেয়ারটির দর ৫৬ টাকা ৭০ পয়সা থেকে ৬৩ টাকা ৪০ পয়সায় উঠানামা করে।

আজ ডিএসইতে সামিট অ্যালায়েন্স পোর্টের মোট ৯ কোটি ৮৯ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ৩.৫৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৬ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়। আর শেয়ারটির দর ৪৫ টাকা ৩০ পয়সা থেকে ৪৬ টাকা ৮০ পয়সায় উঠানামা করে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে