ঢাকা, রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

দেশের বাজারেও স্বর্ণের নতুন দাম নির্ধারণ

২০২৬ ফেব্রুয়ারি ২২ ১১:২৭:৫৩
দেশের বাজারেও স্বর্ণের নতুন দাম নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব বাজারে স্বর্ণের দাম বাড়ার কারণে দেশের বাজারেও স্বর্ণের দাম বেড়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতিটি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ৩,২৬৬ টাকা বৃদ্ধি করে নতুন দামে নির্ধারণ করেছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড) মূল্যের বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শনিবার সমন্বয় শেষে এই দাম রোববার (২২ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরিতে স্বর্ণের দাম:

২২ ক্যারেট: ২,৫৮,৮২৪ টাকা (শুক্রবার ছিল ২,৫৫,৫৫৮ টাকা)

২১ ক্যারেট: ২,৪৭,০৪৪ টাকা (শুক্রবার ছিল ২,৪৩,৯৫৩ টাকা)

১৮ ক্যারেট: ২,১১,৭৬০ টাকা (শুক্রবার ছিল ২,০৯,৭৭০ টাকা)

সনাতন পদ্ধতিতে: ১,৭৩,৩২৭ টাকা (শুক্রবার ছিল ১,৭১,১১১ টাকা)

পরবর্তী বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত এই দাম সব জুয়েলারি প্রতিষ্ঠানগুলিতে কার্যকর থাকবে।

বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬% যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির হার পরিবর্তন হতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে