ঢাকা, রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

দলীয় প্রতীকের লড়াই ফিরছে কিনা ইসির স্পষ্ট বক্তব্য

২০২৬ ফেব্রুয়ারি ২২ ১৫:০১:৪১
দলীয় প্রতীকের লড়াই ফিরছে কিনা ইসির স্পষ্ট বক্তব্য

নিজস্ব প্রতিবেদক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে ভোট দলীয় হবে নাকি নির্দলীয় প্রতীকে, তা জাতীয় সংসদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এই বিষয়টি জানিয়েছে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

রোববার (২২ ফেব্রুয়ারি) নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, সংসদ এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরই সিটি করপোরেশন নির্বাচন সম্পর্কিত চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে।

বর্তমানে অধ্যাদেশের মাধ্যমে দলীয় প্রতীক বাতিল করা হয়েছে। তবে সংসদ যদি অনুমোদন দেয় বা কোনো পরিবর্তন আনে, তাহলে ইসি সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে।

সংরক্ষিত নারী আসনের ভোট সম্পর্কেও তিনি বলেন, সংসদ সদস্যদের শপথ গ্রহণের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের ভোট অনুষ্ঠিত হবে।

এছাড়া, বগুড়া-৬ এবং শেরপুর-৩ এর উপনির্বাচন ১৪ এপ্রিল, অর্থাৎ পহেলা বৈশাখের আগে অনুষ্ঠিত হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে