ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

জামায়াতের নতুন কমিটিতে ৪ নতুন নায়েবে আমির

২০২৬ ফেব্রুয়ারি ২১ ১৩:৩৪:২২
জামায়াতের নতুন কমিটিতে ৪ নতুন নায়েবে আমির

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬ থেকে ২০২৮ সালের জন্য পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে। নতুন কমিটিতে চারজন নায়েবে আমির ও সাতজন সহকারী সেক্রেটারি জেনারেল দায়িত্ব পেয়েছেন।

নায়েবে আমিররা:

এটিএম আজহারুল ইসলাম (এমপি)

অধ্যাপক মুজিবুর রহমান (এমপি)

ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের (এমপি)

মাওলানা আ ন ম শামসুল ইসলাম

সহকারী সেক্রেটারি জেনারেলরা:

মাওলানা এটিএম মাছুম

মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি)

ড. হামিদুর রহমান আযাদ

মাওলানা আবদুল হালিম

অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল

মাওলানা মুহাম্মাদ শাহজাহান

অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার ভার্চুয়াল বৈঠকে জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সভাপতিত্ব করেন। নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেলরা বৈঠকে সশরীরে অংশ নেন।

প্রসঙ্গত, গত বছরের ২ নভেম্বর ডা. শফিকুর রহমানকে জামায়াতের আমির নির্বাচিত করার তিন মাস পর এই নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে