ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ফ্যামিলি কার্ড বিতরণ শুরুর তারিখ জানা গেল

২০২৬ ফেব্রুয়ারি ২১ ১৩:১৫:১৮
ফ্যামিলি কার্ড বিতরণ শুরুর তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন অনুযায়ী দেশে অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। আগামী মাস থেকে কার্যক্রম শুরু হবে এবং প্রথম পর্যায়ে নগদ অর্থ প্রদান করা হবে। মোট ৪ কোটি ১০ লাখ পরিবারের নারী সদস্য এই কার্ডের মালিক হবেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বরিশাল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, “বাংলার মানুষ তার অধিকার প্রতিষ্ঠায় কখনো আপস করেনি। ১৯৫২-এর ভাষা আন্দোলন থেকে ২০২৪-এর গণ-অভ্যুত্থান প্রমাণ করে, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন বাংলাদেশের মানুষের মূল চেতনা।”

নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “নির্বাচনই ক্ষমতা দখলের একমাত্র পন্থা। গণমাধ্যমকে সঠিক ও সুষ্ঠুভাবে কাজ করতে দেওয়া হবে এবং কোনো গোষ্ঠী হস্তক্ষেপ করতে পারবে না।”

সতর্ক করে মন্ত্রী বলেন, প্রশাসনকে ভুল কাজে ব্যবহার করা যাবে না এবং রাজনৈতিক নেতাদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা ও বীর মুক্তিযোদ্ধা এবং ভাষা সৈনিকরা উপস্থিত ছিলেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে