ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

বিএনপির উদ্দেশে কঠিন বার্তা দিলেন রুমিন ফারহানা 

২০২৬ ফেব্রুয়ারি ২১ ১২:৫৪:৪২
বিএনপির উদ্দেশে কঠিন বার্তা দিলেন রুমিন ফারহানা 

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা সরাইলে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সময় হামলার শিকার হয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে স্থানীয় বিএনপির একাংশের হামলার শিকার হন তিনি। রুমিন ফারহানা অভিযোগ করেন, ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্য হিসেবে তারই সবার আগে ফুল অর্পণের অধিকার ছিল, কিন্তু বিএনপির কিছু নেতাকর্মী তার ও সমর্থকদের ওপর হামলা চালিয়েছে।

তিনি এই হামলাকে ‘পুরোপুরি পূর্বপরিকল্পিত’ এবং ‘ভয়ংকর হিংস্রতা’ বলে অভিহিত করেছেন। রুমিন ফারহানা বলেন, নির্বাচনে পরাজিত হওয়ার কষ্ট এবং ব্যর্থ লেনদেনের কারণে গুন্ডা প্রকৃতির লোকেরা এই তাণ্ডব চালিয়েছে।

সাবধানবাণী দিয়ে তিনি বলেন, “বিএনপি যদি লোকাল লেভেলে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করে, তবে এর পরিণতি ভয়াবহ হবে। দল ও সরকারের ভাবমূর্তি রক্ষায় উশৃঙ্খলদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া প্রয়োজন। না হলে এটি দলের জন্য ক্ষতিকর প্রমাণিত হবে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে