ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

শহীদ মিনারে জামায়াতের শ্রদ্ধা নিয়ে যা বললেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

২০২৬ ফেব্রুয়ারি ২১ ১২:৪৭:৪৮
শহীদ মিনারে জামায়াতের শ্রদ্ধা নিয়ে যা বললেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং তার জোট। এটি তাদের প্রথমবারের মতো এমন শ্রদ্ধা।

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, “যে কারণে হোক, দেশে-বিদেশে গিয়ে তারা তাদের অবস্থান নিয়ে ক্ষমা চেয়েছে। যদিও তাদের ভাষা অনেকের পছন্দ নাও হতে পারে। তবে আমরা কি এই বিভেদ ধরে রেখে জাতিকে আবারও বিভক্ত করব? নাকি ঐক্যবদ্ধ হয়ে দেশের সংকট নিরসন করব, যেটা ছিল মুক্তিযুদ্ধের আসল উদ্দেশ্য।”

তিনি আরও বলেন, “মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ সবাই কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাচ্ছে। তাই বিষয়টিকে কেন্দ্র করে বিতর্ক না করার আহ্বান জানাই।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে