ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

বিরোধীদলীয় নেতার নতুন ঠিকানা!

২০২৬ ফেব্রুয়ারি ২১ ১২:২৪:৩৪
বিরোধীদলীয় নেতার নতুন ঠিকানা!

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিন্টো রোডের ২৯ নম্বর বাড়ি, ‘লাল বাড়ি’, বিরোধীদলীয় নেতার ঐতিহাসিক বাসভবন হিসেবে পরিচিত। ব্রিটিশ আমলে সরকারি কর্মকর্তাদের জন্য নির্মিত এই দোতলা লাল রঙের ভবনে ১৯৯৬–২০০১ সালে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বাস করতেন। এরপর ২৫ বছর ধরে কেউ এখানে বসবাস করেননি।

এবার জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা হিসেবে এখানে উঠবেন বলে আশা করা হচ্ছে। তবে জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও আসেনি। তারা চাইলে বাসভবন নাও নিতে পারেন।

সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ইতিমধ্যেই ভবনটি মেরামত ও সংস্কারের কাজ শুরু করেছে। গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মেহবুবুর রহমান জানিয়েছেন, “ভবনের ৯০ শতাংশ কাজ সম্পন্ন। রাস্তা ও রঙের ফিনিশিং বাকি। আসবাবপাতি বাসিন্দার চাহিদা অনুযায়ী দেওয়া হবে। পুরো কাজ শেষ করতে আনুমানিক ১–২ মাস সময় লাগবে।”

জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন বলেন, “জামায়াতের আমির বিরোধীদলীয় নেতা নির্বাচিত হয়েছেন। তিনি ইতিবাচক রাজনীতি করতে চান। তাই বাড়িতে ওঠার সম্ভাবনা আছে, তবে এখনও দলীয় বা ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত হয়নি।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে