ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

মসজিদের পাশে মদের দোকান; স্থানীয়রা নিয়েছেন চরম সিদ্ধান্ত!

২০২৬ ফেব্রুয়ারি ২১ ১১:৫৫:৩৫
মসজিদের পাশে মদের দোকান; স্থানীয়রা নিয়েছেন চরম সিদ্ধান্ত!

নিজস্ব প্রতিবেদক: মোংলা পৌরসভায় একটি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানের দরজা স্থানীয় মুসল্লিরা ঝালাই করে সীলমোহর করেছেন। ঘটনা ঘটে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর আলিয়া মাদরাসা রোডে অবস্থিত সরোয়ার হোসেনের দোকানটিতে।

স্থানীয়রা জানান, নামাজের পর মসজিদ প্রাঙ্গণে বৈঠক করে তারা দোকানটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। পরে দোকানের সামনে গিয়ে দরজায় ঝালাই করে তা বন্ধ করেন।

এক স্থানীয় মুসল্লি আলী আজম বলেন, “রমজান শুরুর আগে মালিককে দোকান সাময়িকভাবে বন্ধ রাখার জন্য একাধিকবার অনুরোধ জানানো হয়েছিল। অনুরোধে সাড়া না আসায় জুমার নামাজের পর এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি।”

মোংলা পৌরসভার সাবেক মেয়র মো. জুলফিকার আলী বলেন, “দোকানটির পাশে একটি মাদরাসা ও মসজিদ রয়েছে। সেখানে কিছু মানুষ মদ্যপান করে বিশৃঙ্খলা সৃষ্টি করায় স্থানীয়রা বহুবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছে, কিন্তু কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই ক্ষুব্ধ মুসল্লিরা এ উদ্যোগ নিয়েছেন।”

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে