ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

স্পিকার হওয়ার আলোচনায় দুই প্রবীণ নেতার নাম

২০২৬ ফেব্রুয়ারি ২১ ১১:৪৪:৩২
স্পিকার হওয়ার আলোচনায় দুই প্রবীণ নেতার নাম

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে স্পিকার পদের সম্ভাব্য প্রার্থী নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সিনিয়র আইনজীবী এডভোকেট জয়নুল আবেদীন এবং স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এই পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে উল্লেখ করা হচ্ছে।

সূত্র জানায়, এডভোকেট জয়নুল আবেদীনের দীর্ঘ আইনজীবী অভিজ্ঞতা, সাংবিধানিক ও নির্বাচনী আইন বিষয়ক দক্ষতা এবং রাজনৈতিক সক্রিয়তা তাকে স্পিকার পদে এগিয়ে রাখছে। অন্যদিকে, ড. আবদুল মঈন খান চারবার সংসদ-সদস্য নির্বাচিত এবং সাবেক শিক্ষক হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য।

যদিও দলের পক্ষ থেকে এখনো চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়নি, তবে আলোচনায় বলা হচ্ছে, স্পিকার নির্বাচনের সিদ্ধান্ত সংসদীয় সমীকরণ ও দলীয় কৌশলের ওপর নির্ভর করবে।

আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের প্রথম অধিবেশন, যেখানে সংসদ সদস্যদের ভোটে নতুন স্পিকার নির্বাচিত হবেন। এবার সংবিধান অনুযায়ী বিদায়ী স্পিকারের সভাপতিত্বে নির্বাচন হবে না।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে