ঢাকা, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

 পে স্কেল নিয়ে যা জানালেন নতুন অর্থমন্ত্রী

২০২৬ ফেব্রুয়ারি ১৮ ১৯:২৫:০৫
 পে স্কেল নিয়ে যা জানালেন নতুন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান আর্থিক অবস্থায় নবম পে-স্কেল কতটুকু বাস্তবায়ন করা সম্ভব তা এখনই বলা সম্ভব নয়। তিনি জানিয়েছেন, পে-স্কেলের সুপারিশগুলো সরকার পর্যালোচনা করবে এবং পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “নবম পে-স্কেল পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হবে কি না, তা টোটাল বাজেট, দেশের কর রাজস্ব এবং অর্থনীতির সামগ্রিক অবস্থার ওপর নির্ভর করবে। বর্তমানে বাংলাদেশে ট্যাক্স রেভিনিউ ও ট্যাক্স-জিডিপি রেশিও দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় আছে। এসব বিবেচনা করে আমরা ধাপে ধাপে পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত নেব।”

অর্থমন্ত্রী আরও বলেন, “বাংলাদেশের অর্থনীতি সকল মানুষের জন্য হওয়া উচিত। দেশের সব শ্রেণি-পেশার মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করা গেলে দেশের সামগ্রিক অর্থনীতিতে পরিবর্তন আনা সম্ভব। অর্থনীতিতে লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে, যাতে প্রতিটি মানুষ সুযোগ পায় এবং অর্থনীতির সুফল তাদের কাছে পৌঁছায়।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে