ঢাকা, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

রমজান উপলক্ষে দেশের বিদ্যুৎ ব্যবস্থায় বড় পরিবর্তন!

২০২৬ ফেব্রুয়ারি ১৮ ১৯:১৫:৪২
রমজান উপলক্ষে দেশের বিদ্যুৎ ব্যবস্থায় বড় পরিবর্তন!

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভার প্রথম বৈঠকে সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখার নির্দেশ দিয়েছেন।

বৈঠকটি বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী জনসাধারণের সুবিধা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার পরিস্থিতি ও সরকারের বিভিন্ন প্রতিশ্রুতিমূলক কর্মসূচি দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী আরও নির্দেশ দিয়েছেন, ইমাম-মুয়াজ্জিনদের জন্য সরকারের বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে এবং রমজান উপলক্ষে সব কার্যক্রম সুসংগঠিতভাবে সম্পন্ন করা হবে। এছাড়া সরকার ১৮০ দিনের একটি পরিকল্পনা নেওয়ার কথাও আলোচনা করেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে