ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

জেনে নিন নেত্রকোনার ৫টি আসনের ফল

২০২৬ ফেব্রুয়ারি ১৩ ০০:৩৪:০৮
জেনে নিন নেত্রকোনার ৫টি আসনের ফল

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনার পাঁচটি আসনের মধ্যে চারটিতে জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা। একটিতে জয় এসেছে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর।

বেসরকারি ফলাফলের তথ্যমতে:

নেত্রকোনা-১: ব্যারিস্টার কায়সার কামাল (বিএনপি)

নেত্রকোনা-২: ডা. আনোয়ারুল হক (বিএনপি)

নেত্রকোনা-৩: ড. রফিকুল ইসলাম হিলালী (বিএনপি)

নেত্রকোনা-৪: লুৎফুজ্জামান বাবর (বিএনপি)

নেত্রকোনা-৫: মাসুম মোস্তফা (জামায়াতে ইসলামী)

প্রসঙ্গত, শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের নির্বাচন কার্যক্রম স্থগিত থাকায় এবারের নির্বাচনে ২৯৯ আসনে মোট ২,০২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী ছিলেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১,৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন।

নারী প্রার্থী মোট ৮৩ জন; দলের হয়ে ৬৩ জন এবং স্বতন্ত্র হিসেবে ২০ জন। মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং হিজড়া ভোটার ১,২৩২ জন। এছাড়া ১২৪টি দেশের ভোটারদের জন্য পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছিল।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে