ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ঝিনাইদহ -১ আসনে বেসরকারি ফলে বিএনপির জয়

২০২৬ ফেব্রুয়ারি ১২ ২০:৩১:১৫
ঝিনাইদহ -১ আসনে বেসরকারি ফলে বিএনপির জয়

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।

বেসরকারিভাবে প্রাপ্ত ফল অনুযায়ী, আসনটির সব কেন্দ্রের ভোট গণনা শেষে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আসাদুজ্জামান পেয়েছেন ১,৭১,৫৯৮ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মতিউর রহমান পেয়েছেন ৫৫,৫৭৭ ভোট।

এতে আসাদুজ্জামান ১,১৬,০২১ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বলে বেসরকারি ফলাফলে জানা গেছে।

তবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে