ভয় জয় করে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক: ভয়কে অতিক্রম করে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, একটি ভোট কেবল সরকার গঠনের সিদ্ধান্ত নয়—এটি দীর্ঘ ১৭ বছরের নীরবতার প্রতিবাদ, ফ্যাসিবাদের বিরুদ্ধে জবাব এবং জাতিকে নতুনভাবে গঠনের শপথ। তাঁর ভাষায়, এই ভোট প্রমাণ করবে যে বাংলাদেশ আর কখনোই তরুণ, নারী ও সংগ্রামী মানুষের কণ্ঠ হারাতে দেবে না।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদে গণভোট উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। বিশেষভাবে তরুণ ও নারী ভোটারদের উদ্দেশে তিনি বলেন, দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত একটি প্রজন্ম এবার প্রথমবারের মতো প্রকৃত অর্থে দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ পাচ্ছে।
ড. ইউনূস বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নারীরা ছিলেন সামনের সারির যোদ্ধা এবং দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাঁর মতে, এই নির্বাচন নারীদের জন্য কেবল একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, বরং একটি নতুন সূচনার প্রতীক।
নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের প্রতিও আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ফলাফল যাই হোক না কেন, ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে। তিনি স্মরণ করিয়ে দেন, গণতন্ত্রে যেমন বিজয় স্বাভাবিক, তেমনি পরাজয়ও অবিচ্ছেদ্য বাস্তবতা। নির্বাচনের পর সবাইকে একসঙ্গে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।
ড. ইউনূস বলেন, আর মাত্র একদিন পরই সারাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর গণভোট—যা সারা জাতির বহুদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন। তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে দেশ গণতান্ত্রিক উত্তরণের এই সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। তিনি বলেন, জুলাইয়ের যোদ্ধা ও আপামর জনগণের আত্মত্যাগ ছাড়া এই নির্বাচন ও গণভোট সম্ভব হতো না, জাতি তাদের কাছে চিরঋণী।
প্রধান উপদেষ্টা বলেন, প্রতিটি জাতির ইতিহাসে এমন কিছু দিন আসে, যেগুলো ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণ করে দেয়। তাঁর মতে, আগামী পরশু ঠিক তেমনই একটি দিন—যেদিন একদিকে নতুন সরকার গঠনের ভোট হবে, অন্যদিকে গণভোটের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর ভবিষ্যৎ রূপরেখা নির্ধারিত হবে।
তিনি জানান, আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার-প্রচারণা ইতোমধ্যে শেষ হয়েছে এবং এখন সিদ্ধান্ত নেওয়ার পালা জনগণের। এবারের নির্বাচনকে ঘিরে সার্বিক পরিবেশ আগের যেকোনো নির্বাচনের তুলনায় অনেক বেশি শান্তিপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
ড. ইউনূস বলেন, মতাদর্শগত পার্থক্য থাকা সত্ত্বেও রাজনৈতিক দলগুলো সংযম দেখিয়েছে, প্রার্থীরা দায়িত্বশীল আচরণ করেছেন এবং সাধারণ মানুষ সচেতন ভূমিকা রেখেছে। তাঁর মতে, এই শান্ত পরিবেশ হঠাৎ করে তৈরি হয়নি—এটি সম্মিলিত দায়িত্ববোধের ফল।
তবে এই শান্তিপূর্ণ আবহের মধ্যেও গভীর বেদনার কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পর ও প্রচারকালীন সময়ে ঘটে যাওয়া কয়েকটি সহিংস ঘটনায় কিছু মূল্যবান প্রাণ হারাতে হয়েছে, যা জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো প্রাণহানি সভ্য রাষ্ট্রের জন্য গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টা জানান, এবারের নির্বাচনে রেকর্ডসংখ্যক ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে এবং স্বতন্ত্রসহ মোট প্রার্থীর সংখ্যা দুই হাজারেরও বেশি। তিনি উল্লেখ করেন, দেশের পূর্ববর্তী জাতীয় নির্বাচনগুলোতে এত বিপুল সংখ্যক দল ও প্রার্থীর অংশগ্রহণ খুব কমই দেখা গেছে।
ড. ইউনূস বলেন, এটি কেবল আরেকটি নিয়মিত নির্বাচন নয়—বরং একটি গণঅভ্যুত্থানের পর দেশের প্রথম জাতীয় নির্বাচন। দীর্ঘদিনের ক্ষোভ, বৈষম্য, বঞ্চনা ও অবিচারের বিরুদ্ধে যে জনজাগরণ সৃষ্টি হয়েছিল, এই নির্বাচন তার সাংবিধানিক রূপ। রাজপথের সেই দাবি এবার ব্যালটের মাধ্যমে উচ্চারিত হবে বলেও তিনি উল্লেখ করেন। তাঁর মতে, এ কারণে এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক।
সিরাজ/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি








.jpg&w=50&h=35)




