ঢাকা, সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ইসির বড় নির্দেশনা: ৮২ ঘণ্টা বাইরে বের হলেই বিপদ

২০২৬ ফেব্রুয়ারি ০৯ ১৭:১৭:৫২
ইসির বড় নির্দেশনা: ৮২ ঘণ্টা বাইরে বের হলেই বিপদ

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে ইনডিপেনডেন্ট নির্বাচন কমিশন (ইসি) সাড়ে ৮১ ঘণ্টার জন্য নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ করেছে।

ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম সোমবার (৯ ফেব্রুয়ারি) দেশের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের প্রয়োজনীয় নির্দেশনা পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তি, ইসির অনুমোদিত ব্যক্তি এবং সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটার ব্যতীত অন্য কেউ ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার ২৪ ঘণ্টা পর পর্যন্ত নির্বাচনী এলাকায় অবস্থান করতে পারবেন না।

এ অনুযায়ী নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে ১৩ ফেব্রুয়ারি বিকেল ৪:৩০ পর্যন্ত।উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে