ঢাকা, সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

কেমন হবে হাসিনা ছাড়া গোপালগঞ্জের ভোট!

২০২৬ ফেব্রুয়ারি ০৯ ১২:৪৪:৩৪
কেমন হবে হাসিনা ছাড়া গোপালগঞ্জের ভোট!

নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জ বরাবরই আওয়ামী লীগের শক্ত ঘাঁটি। কিন্তু ২০২৬ সালের নির্বাচনের আগে জেলার কেন্দ্র থেকে প্রান্ত সব পর্যায়ের নেতারা এখন পলাতক, কোথাও তাদের দেখা মেলে না। এমন অবস্থায় সাধারণ ভোটাররা উদ্বিগ্ন।

প্রতিনিধি দল তিন দিন ধরে জেলার বিভিন্ন গ্রাম ও বাজারে ঘুরে ভোটের পরিস্থিতি বোঝার চেষ্টা করেছেন। সাধারণ মানুষ জানিয়েছেন, নেতাদের অনুপস্থিতিতে ভোটের তাহলে ভোট প্রক্রিয়া কি স্বাভাবিক হবে? এ বিষয়ে তারা দুশ্চিন্তাগ্রস্ত।

স্থানীয় এক ভোটার বলেন, “নেতারা নেই, ভোটের আগের প্রস্তুতি নেই, সাধারণ মানুষ কোথায় অভিযোগ জানাবে কেউ জানে না।” অন্যরা উল্লেখ করেছেন যে, হাসিনা ছাড়া ভোটের প্রভাব সরাসরি জেলা আওয়ামী লীগের ক্ষমতা ও জনপ্রিয়তায় পড়তে পারে।

প্রতিবেদকরা লক্ষ্য করেছেন, যেখানে সবসময় নেতাদের উপস্থিতি ছিল, এবার সেখানে শূন্যতা বিরাজ করছে। নির্বাচনের দিন পর্যন্ত এই অবস্থা কি ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করবে, তা দেখতে হবে।

ভিডিও

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে