ঢাকা, সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

৪০০ গজে ফোন নিষেধ, হাসনাতের সজাগ সতর্কবার্তা

২০২৬ ফেব্রুয়ারি ০৯ ১২:২২:৪৯
৪০০ গজে ফোন নিষেধ, হাসনাতের সজাগ সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন (ইসি) ভোটকেন্দ্রে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার জন্য ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে প্রিজাইডিং অফিসারসহ নির্দিষ্ট তিন শ্রেণির কর্মকর্তাকে ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না— এমন কঠোর নির্দেশনা জারি করেছে।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এই নির্দেশনায় ভোট ইঞ্জিনিয়ারিং ও জালিয়াতির আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারেরও দাবি করেছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টা ১৫ মিনিটে তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে তিনি লিখেন, “ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধ মানে সবাইকে মোবাইল ঘরে রাখতে হবে। এমনকি সাংবাদিক বা সিটিজেন জার্নালিস্টও এতে অংশ নিতে পারবে না। এটি সম্পূর্ণ অযৌক্তিক। শুধুমাত্র ভোট ইঞ্জিনিয়ারিং বা জালিয়াতি করার উদ্দেশ্য থাকলেই এমন সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।”

হাসনাত আরও বলেন, “সিসি ক্যামেরা থাকলেও তাৎক্ষণিক কোনো কাজে আসবে না। মোবাইল ফোন থাকলে সাংবাদিকরা অনিয়ম ও জালিয়াতির ছবি বা ভিডিও তুলে তা প্রমাণ হিসেবে দেখাতে পারবে। কেন্দ্র দখল বা ভোট চুরি ঠেকাতে ব্যক্তিগত ফোন কার্যকর। ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ করা হয়েছে, যা ভোট চুরির সুযোগ করে দিচ্ছে। এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করা উচিত।”

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে