ঢাকা, রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

হাসপাতালে ভর্তি জামায়াত প্রার্থী আমির হামজা

২০২৬ ফেব্রুয়ারি ০৮ ১৫:৩১:০৮
হাসপাতালে ভর্তি জামায়াত প্রার্থী আমির হামজা

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন।

জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থতা অনুভব করেন। পরে দ্রুত তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম জানান, কয়েক দিন ধরেই মুফতি আমির হামজা পেটের সমস্যায় ভুগছিলেন। হাসপাতালে আনার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পেটের সমস্যা ও বমির কারণে তিনি লবণশূন্যতায় ভুগছিলেন। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

এ বিষয়ে জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে