ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

প্রাণ গেল বাবা-মায়ের, একই দুর্ঘটনায় কাতরাচ্ছে মেয়ে

২০২৬ ফেব্রুয়ারি ০৬ ১২:৫০:২৬
প্রাণ গেল বাবা-মায়ের, একই দুর্ঘটনায় কাতরাচ্ছে মেয়ে

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ইটবাহী ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের মেয়েসহ আরও চারজন আহত হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দেওভোগ গৌরবান্দা কবরস্থান এলাকায় আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের কুমাল্লু গ্রামের জালাল উদ্দীন ও তার স্ত্রী মনোয়ারা বেগম।

প্রত্যক্ষদর্শীরা জানান, জালাল উদ্দীন ও তার স্ত্রী চিকিৎসার উদ্দেশ্যে একটি অটোরিকশায় করে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি ইটবাহী ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী মারা যান।

দুর্ঘটনায় অটোরিকশার যাত্রীসহ চারজন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন—ভ্যানচালক মগরফ হোসেন, নিহত জালাল উদ্দীনের মেয়ে ফরিদা খাতুন, মেহের আলীর মেয়ে মনোয়ারা খাতুন এবং ধলজান গ্রামের নূর মোহাম্মদের ছেলে আব্দুর রউফ। আহতদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে