ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

শীত নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস

২০২৬ ফেব্রুয়ারি ০৬ ১০:৫৬:৫১
শীত নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে, বাতাসের গতি বাড়ার কারণে শীত বেশি অনুভূত হতে পারে, যদিও দিনের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ঢাকার আকাশ পরিষ্কার থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে।

এ সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। বাতাসের এই গতির কারণে সকাল ও সন্ধ্যায় শীতের অনুভূতি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৪ শতাংশ।

আবহাওয়াবিদরা বলছেন, আকাশ পরিষ্কার ও শুষ্ক আবহাওয়া থাকায় রাতে তাপমাত্রা কিছুটা কমতে পারে, ফলে শীত আরও তীব্র অনুভূত হতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে