ঢাকা, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

শবে বরাতে হালুয়া বিতরণ নিয়ে স্পষ্ট ব্যাখ্যা

২০২৬ ফেব্রুয়ারি ০৩ ১০:৫৬:২০
শবে বরাতে হালুয়া বিতরণ নিয়ে স্পষ্ট ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক : শবে বরাত বা মধ্য শাবানের রাত বিশেষ ফজিলতপূর্ণ রাত। ইসলামে রাসুল (সা.) বলেছেন, আল্লাহ তাআলা এই রাতে তার সৃষ্টিকুলের দিকে দয়ার দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন।

শবে বরাত উপলক্ষে প্রতিবেশী, আত্মীয় স্বজন বা দরিদ্রদের হালুয়া, রুটি বা অন্য কোনো খাবার বিতরণ করা নিষিদ্ধ নয়। এটি সদকা বা হাদিয়ার মাধ্যমে নেক আমলের অংশ হিসেবে গণ্য হয়।

তবে সমস্যা সৃষ্টি হয়, যদি হালুয়া বা রুটি বানানো, খাওয়া বা বিতরণকে শবে বরাতের বিশেষ ফজিলতপূর্ণ আমল মনে করা হয়। এ ধরনের ধারণা বিদআত হিসেবে বিবেচিত। সুতরাং হালুয়া বানানো বা বিতরণ শবে বরাতের বিশেষ আমল নয়, কিন্তু ভুল ধারণা ছাড়া এটি নাজায়েজ নয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে