ঢাকা, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

২০২৬ ফেব্রুয়ারি ০৩ ১০:০৩:১৩
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে বড় ধরনের মূল্যহ্রাসের পর আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (২ ফেব্রুয়ারি) স্বর্ণের ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪২৪ টাকা পর্যন্ত কমানোর ঘোষণা দেয়।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম)

২২ ক্যারেট স্বর্ণ: ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা

২১ ক্যারেট স্বর্ণ: ২ লাখ ৩৪ হাজার ৫৬৩ টাকা

১৮ ক্যারেট স্বর্ণ: ২ লাখ ১ হাজার ৮৭ টাকা

সনাতন পদ্ধতির স্বর্ণ: ১ লাখ ৬৪ হাজার ৫২৩ টাকা

বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পার্থক্য হতে পারে।

এর আগে সোমবার সকালে বাজুস স্বর্ণের দাম সমন্বয় করে ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা নির্ধারণ করেছিল, যা ২ ফেব্রুয়ারি সকাল পৌনে ১১টা থেকে কার্যকর হয়।

চলতি বছরে এ নিয়ে দেশের বাজারে ২২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ১৪ বার দাম বেড়েছে এবং ৮ বার কমেছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল—যেখানে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে