ডিএসইর খাতভিত্তিক শ্রেণিবিন্যাস আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবি ডিবিএর
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর খাতভিত্তিক শ্রেণিবিন্যাস আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার দাবি জানিয়েছে শেয়ারবাজারের ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। তাদের মতে, বর্তমান শ্রেণিবিন্যাস কাঠামো যুগোপযোগী না হওয়ায় বাজার বিশ্লেষণ ও বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে নানা সীমাবদ্ধতা তৈরি হচ্ছে।
এ বিষয়ে বুধবার (২১ জানুয়ারি) ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান (সিনিয়র সচিব) খন্দকার রাশেদ মাকসুদের কাছে একটি চিঠি পাঠান। চিঠিতে তিনি উল্লেখ করেন, ডিএসই বর্তমানে সরকারি ও কর্পোরেট বন্ড এবং মিউচুয়াল ফান্ডসহ মোট ২২টি খাতভিত্তিক শ্রেণিবিন্যাস অনুসরণ করছে, যা দীর্ঘদিন ধরে অপরিবর্তিত রয়েছে এবং বর্তমান বৈশ্বিক শেয়ারবাজার কাঠামোর সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ নয়।
চিঠিতে আরও বলা হয়, বিশ্বের অধিকাংশ শেয়ারবাজারে এখন গ্লোবাল ইন্ডাস্ট্রি ক্লাসিফিকেশন স্ট্যান্ডার্ড (জিআইসিএস) অথবা ইন্ডাস্ট্রি ক্লাসিফিকেশন বেঞ্চমার্ক (আইসিবি) অনুসরণ করা হচ্ছে। এসব আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড খাতভিত্তিক বিশ্লেষণকে আরও স্বচ্ছ, কার্যকর ও তুলনাযোগ্য করে তোলে, যা বিনিয়োগকারীদের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা রাখে।
ডিবিএ বিদ্যমান শ্রেণিবিন্যাসের অসংগতির কয়েকটি উদাহরণও তুলে ধরে। সংগঠনটি জানায়, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড বর্তমানে ‘ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস’ খাতে এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ‘ফুড অ্যান্ড অ্যালাইড’ খাতে তালিকাভুক্ত থাকলেও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এ দুটি কোম্পানিকে ‘কনজ্যুমার স্ট্যাপলস’ খাতে অন্তর্ভুক্ত করা অধিক যৌক্তিক। একইভাবে ওয়ালটন, সিঙ্গার, বাটা ও এপেক্সের মতো প্রতিষ্ঠানগুলোকে ‘কনজ্যুমার ডিসক্রিশনারি’ খাতে শ্রেণিবদ্ধ করলে তাদের ব্যবসার প্রকৃতি ও ভোক্তা চাহিদাভিত্তিক কার্যক্রম আরও সঠিকভাবে প্রতিফলিত হবে।
ডিবিএর মতে, খাতভিত্তিক পারফরম্যান্স বিশ্লেষণ অর্থনৈতিক প্রবণতা, ভোক্তা আচরণ এবং আয়ের প্রবাহ বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু পুরনো ও অসামঞ্জস্যপূর্ণ শ্রেণিবিন্যাস কাঠামো এসব বিশ্লেষণের গভীরতা ও কার্যকারিতা ব্যাহত করছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রেণিবিন্যাস পদ্ধতি গ্রহণ করা হলে বাজারের স্বচ্ছতা বাড়বে, বৈশ্বিক বাজারের সঙ্গে তুলনাযোগ্যতা তৈরি হবে এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থা জোরদার হবে বলে মনে করে সংগঠনটি।
চিঠির শেষাংশে ডিবিএ বিএসইসির প্রতি আহ্বান জানিয়ে বলে, সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনা করে ডিএসইর খাতভিত্তিক শ্রেণিবিন্যাস সংস্কারের উদ্যোগ নেওয়া জরুরি। এই ধরনের সংস্কার বাস্তবায়িত হলে দেশের শেয়ারবাজারের প্রতি দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের বিশ্বাসযোগ্যতা, বিশ্লেষণগত সক্ষমতা এবং বৈশ্বিক সংযুক্তি আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছে সংগঠনটি।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- মা বাসাবাড়িতে কাজ করে পড়িয়েছেন, চাকরি পেয়েও শেষ পর্যন্ত বাদ মিশন
- শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার বড় পূর্বাভাস
- সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা
- ঢাকার মেট্রোরেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে আরও দুই লাইন
- রাস্তার পাশে অসহায় নারী, ভিডিও দেখে স্ত্রীকে চিনে ফেললেন স্বামী
- নিউ গিনি প্রপার্টিজ কাণ্ডে নতুন মোড়, রিমান্ডে গোলাম মোহিউদ্দিন
- পুরুষরা পোশাক পরার সময় যে ভুলটি প্রায়ই করেন
- শিক্ষকদের পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা
- ফের মৃদু ভূমিকম্প, জানাল আবহাওয়া অধিদপ্তর
- ফোনের অবস্থান জানিয়ে দিলেন স্ত্রী, এরপর তরুণীর সঙ্গে যা ঘটল
- হোয়াটসঅ্যাপে সন্তানকে নজরে রাখার নতুন সুযোগ
- ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে যা বললেন আম্মার
- ২০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বড় ধাক্কা, চার মাসে গেল মাত্র ১১০ কোটি
- মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সারজিসের প্রতিক্রিয়া
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- তালিকাভুক্ত কোম্পানির আর্থিক হিসাবে উন্নতি, ৮ অক্টোবর আসছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
- মিরপুরের রাড্ডা কাণ্ডে এমপি মিষ্টির বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত
- সূচক কমলেও লেনদেনে স্বস্তি, বাজারে সক্রিয়তা বাড়ছে বিনিয়োগকারীদের
- ১ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ১৬ লাখ ৪ হাজার ৬০৩টি শেয়ার হস্তান্তর সম্পন্ন
- মুনাফা ও নগদ প্রবাহে বড় উত্থান, ডিভিডেন্ডে বৃদ্ধির প্রত্যাশা তৈরি
- ঠিকানা অপরিবর্তিত রেখে অফিসের স্থান পরিবর্তন করবে তালিকাভুক্ত কোম্পানি
- সম্পদ পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত তালিকাভুক্ত কোম্পানির
- ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের স্পেস কেনার অনুমোদন
- সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা উৎপাদনে ফিরছে
- ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ আজ, জানুন দেখার নিয়ম
- সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ
- ১ অক্টোবর তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর
- হাসিনার ফেরার আগেই দিল্লি খেলছে নতুন কার্ড
- সৌরবিদ্যুতের দাম ও গ্রিড ব্যবহারের মাশুল নির্ধারণ
- অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন রোনালদো
- জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর-দুঃসংবাদ নয়
- মুনাফা বৃদ্ধির ধারাবাহিকতায় প্রত্যাশা পূরণের বার্তা, বিনিয়োগকারীদের আস্থা বাড়লো
- বিনিয়োগকারীর সুরক্ষা ও ডিজিটাল প্রতারণা প্রতিরোধে বিএসইসির বিশেষ উদ্যোগ
- সিএসই প্রধান সূচকে বাদ ৭ ব্যাংক, অন্তর্ভুক্ত নতুন ৭ কোম্পানি
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ভাঙচুরের পর এবার ব্যাংক হিসাব তলব সালমান মুক্তাদিরের
- ঢাকা-বেইজিং জালে ঘেরা দিল্লি
- ওজু ছাড়া কুরআন ধরার সকল মাসআলা
- দেশেই নির্মিত হবে ভারতের ঐতিহাসিক 'বাবরি মসজিদ'
- নতুন নেতৃত্বে রূপায়ণ তাজ, শপথ নিল ২০২৬–২০২৮ কমিটি
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- সালমান মুক্তাদিরের মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া জবাব
- গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা
- ‘হাসিনাকে তাড়িয়ে ভুল করেছি আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি’
- ডিএসইর সূচক বাড়াতে বড় ভূমিকা ৭ কোম্পানির
- বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি পেতে যাচ্ছে হাসিনা!
- আমেরিকায় বাংলাদেশের ক্ষমতা টের পেল ভারত
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড
- রেকর্ড পতন কাটিয়ে আস্থায় ফিরছে দুই কোম্পানির শেয়ার
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ঢাকার মেগা প্রজেক্টে চীন আউট, জাপান ইন
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- ডিভিডেন্ড ঘোষণাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এপেক্স ফুটওয়্যার











