জাহাজ নির্মাণ শিল্পের ঋণে ১০ বছরের বিশেষ পুনঃতফসিল সুবিধা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক জাহাজ নির্মাণ শিল্পের ঋণের জন্য নতুন বিশেষ পুনঃতফসিল সুবিধা ঘোষণা করেছে। এই সুবিধার আওতায় ঋণ সর্বোচ্চ ১০ বছরের মেয়াদে পুনঃতফসিল করা যাবে। ডাউন পেমেন্ট হিসেবে নির্ধারণ করা হয়েছে ৩ শতাংশ এবং প্রথম দুই বছর থাকবে গ্রেস পিরিয়ড।
নতুন নির্দেশনা মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা সার্কুলারে বলা হয়েছে, নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে ক্ষতিগ্রস্ত প্রকৃত রপ্তানিমুখী ও স্থানীয় জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো এই সুবিধার আওতায় আসবে।
প্রতিটি ব্যাংক তাদের ব্যাংকার–গ্রাহক সম্পর্ক এবং সংশ্লিষ্ট কেসের গুণগত মান বিবেচনা করে আবেদন পর্যালোচনা করবে। নিয়ম অনুযায়ী, শ্রেণিকৃত ঋণ বা বিনিয়োগের ক্ষেত্রে স্থগিত সুদ ও অনারোপিত সুদ আলাদা ব্লকড হিসাবে স্থানান্তর করতে হবে। এরপর মূল ঋণের ওপর তিন শতাংশ ডাউন পেমেন্টের শর্তে ঋণ পুনঃতফসিল করা যাবে।
ডাউন পেমেন্টের মধ্যে ১.৫ শতাংশ আবেদন সময় পরিশোধ করতে হবে এবং বাকি ১.৫ শতাংশ কার্যকর হওয়ার পরবর্তী ছয় মাসের মধ্যে জমা দিতে হবে। গ্রেস পিরিয়ড চলাকালীন সময়ে গ্রাহক ঋণের বিপরীতে মাসিক বা ত্রৈমাসিক ভিত্তিতে সুদ পরিশোধ করবেন। ব্লকড সুদ গ্রেস পিরিয়ড শেষে আলাদা কিস্তিতে সুদবিহীনভাবে পরিশোধ করা সম্ভব।
এর আগে বিআরপিডি সার্কুলারের আওতায় পুনঃতফসিল করা ঋণের জন্যও নতুন বিশেষ পুনর্গঠন সুবিধা রাখা হয়েছে। বিদ্যমান ঋণে দুই শতাংশ ডাউন পেমেন্টের শর্তে মেয়াদ সর্বোচ্চ দুই বছর বৃদ্ধি করা যাবে। এক শতাংশ পুনর্গঠন আবেদনকালে, বাকি এক শতাংশ কার্যকর হওয়ার পরবর্তী ছয় মাসের মধ্যে জমা দিতে হবে।
বাংলাদেশ ব্যাংক নিশ্চিত করেছে, বিশেষ পুনঃতফসিল বা পুনর্গঠিত ঋণের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ অ্যামাউন্ট দিতে হবে না। ঋণ কিস্তি মাসিক বা ত্রৈমাসিক ভিত্তিতে পরিশোধযোগ্য হবে। কিস্তি পরিশোধে ব্যর্থ হলে ঋণ যথানিয়মে শ্রেণিকৃত হবে।
এছাড়া ব্যাংকগুলোকে অশ্রেণিকৃত ঋণমানের জন্য প্রভিশন সংরক্ষণ করতে হবে এবং এর সিদ্ধান্তে পরিচালনা পর্ষদের অনুমোদন নিতে হবে। জালিয়াতি বা ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতারা এই সুবিধা পাবেন না।
বিশেষ পুনঃতফসিল কার্যকর হওয়ার পর ডাউন পেমেন্ট বা কিস্তি পরিশোধে ব্যর্থ হলে ব্যাংক ঋণ পুনঃতফসিল বাতিল করতে পারবে এবং ঋণ আদায়ের জন্য প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিতে পারবে। ভবিষ্যতে এ ধরনের ঋণ আর কোনো পুনঃতফসিল বা পুনর্গঠনের আওতায় আসবে না।
আবেদন করতে হলে আগামী ৩০ জুনের মধ্যে প্রাথমিক ডাউন পেমেন্ট নগদে জমা দিয়ে ব্যাংকের কাছে পুনঃতফসিল বা পুনর্গঠনের আবেদন করতে হবে। আবেদন প্রাপ্তির ৬০ দিনের মধ্যে ব্যাংক এটি নিষ্পত্তি করবে। বিশেষ পরিদর্শনের মাধ্যমে নিশ্চিত হতে হবে যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা।
ইসলামী শরীয়াহভিত্তিক ব্যাংকগুলোর ক্ষেত্রেও একই নির্দেশনা তাদের প্রদত্ত বিনিয়োগের ওপর প্রযোজ্য হবে।
মিজান/
পাঠকের মতামত:
- এক বছরেই দুইবার হজ! সঙ্গে ৩ ঈদ—জেনে নিন সেই বছর
- উদ্যোক্তাদের জন্য আসছে ‘উদ্যোগ’ স্কিম ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ৭ দেশের ওপর নির্ভর, বাংলাদেশের শ্রমবাজারে বড় সংকেত
- দেশে ফেরার রোডম্যাপ নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা
- ২০০৮ থেকে ২০২৫-এর স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস নিয়ে হাসনাতের প্রশ্ন
- সালমান মুক্তাদিরের ইস্যুতে যা বললেন পিনাকী
- অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন কড়াকড়ি, যেসব নিয়ম জানতেই হবে
- দিল্লির উত্তাল বিক্ষোভে সোচ্চার বিরোধীরা, কঠোর অবস্থানে পুলিশ!
- দুই ভাই-বোনের হাতে ডুবছে শেয়ারবাজারের ব্যাংকসহ দুই ব্যাংক
- সচিবালয়ের নিরাপত্তা নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
- ডিবির হাতে গ্রেপ্তার মেজর (অব:) আখতারুজ্জামান
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ঋণের চাপে সংকটে আইসিবি, ঘুরে দাঁড়ানোর মহাপরিকল্পনা
- মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে বিপদ, ১১ দালালসহ আটক ৭৬
- তিন মাস পর ফেসবুক ভিডিওতে মিলল স্ত্রীর সন্ধান
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ওয়্যারহাউসে অবৈধ মদের সন্ধান, সিলগালা
- পাসপোর্টে ভুয়া বাবা সাজিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা পণ্ড
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মা বাসাবাড়িতে কাজ করে পড়িয়েছেন, চাকরি পেয়েও শেষ পর্যন্ত বাদ মিশন
- শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার বড় পূর্বাভাস
- সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা
- ঢাকার মেট্রোরেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে আরও দুই লাইন
- রাস্তার পাশে অসহায় নারী, ভিডিও দেখে স্ত্রীকে চিনে ফেললেন স্বামী
- নিউ গিনি প্রপার্টিজ কাণ্ডে নতুন মোড়, রিমান্ডে গোলাম মোহিউদ্দিন
- পুরুষরা পোশাক পরার সময় যে ভুলটি প্রায়ই করেন
- শিক্ষকদের পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা
- ফের মৃদু ভূমিকম্প, জানাল আবহাওয়া অধিদপ্তর
- ফোনের অবস্থান জানিয়ে দিলেন স্ত্রী, এরপর তরুণীর সঙ্গে যা ঘটল
- হোয়াটসঅ্যাপে সন্তানকে নজরে রাখার নতুন সুযোগ
- ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে যা বললেন আম্মার
- ২০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বড় ধাক্কা, চার মাসে গেল মাত্র ১১০ কোটি
- মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সারজিসের প্রতিক্রিয়া
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- তালিকাভুক্ত কোম্পানির আর্থিক হিসাবে উন্নতি, ৮ অক্টোবর আসছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
- মিরপুরের রাড্ডা কাণ্ডে এমপি মিষ্টির বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত
- সূচক কমলেও লেনদেনে স্বস্তি, বাজারে সক্রিয়তা বাড়ছে বিনিয়োগকারীদের
- ১ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ১৬ লাখ ৪ হাজার ৬০৩টি শেয়ার হস্তান্তর সম্পন্ন
- মুনাফা ও নগদ প্রবাহে বড় উত্থান, ডিভিডেন্ডে বৃদ্ধির প্রত্যাশা তৈরি
- ঠিকানা অপরিবর্তিত রেখে অফিসের স্থান পরিবর্তন করবে তালিকাভুক্ত কোম্পানি
- সম্পদ পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত তালিকাভুক্ত কোম্পানির
- ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের স্পেস কেনার অনুমোদন
- বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি পেতে যাচ্ছে হাসিনা!
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড
- রেকর্ড পতন কাটিয়ে আস্থায় ফিরছে দুই কোম্পানির শেয়ার
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এপেক্স ফুটওয়্যার
- সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ




.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)






