ইসিতে পক্ষপাতিত্বের অভিযোগ, সিইসির কাছে বিএনপির কড়া দাবি
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) ভেতরে ও মাঠপর্যায়ে কিছু কর্মকর্তার ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছে বিএনপি। দলটির দাবি, ইসির কয়েকজন ঊর্ধ্বতন ও মাঠপর্যায়ের কর্মকর্তা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থে কাজ করছেন, যা সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে।
রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে এসব অভিযোগ তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনোনয়নপত্র সংক্রান্ত আপিল নিষ্পত্তির শেষ দিনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানসহ একটি প্রতিনিধি দল প্রায় এক ঘণ্টা ধরে সিইসির সঙ্গে আলোচনা করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশনের আচরণে নিরপেক্ষতার ঘাটতি তারা লক্ষ্য করছেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যেসব কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে, তাদের দ্রুত তদন্ত করে প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি।
মাঠপর্যায়ের প্রশাসনের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিভিন্ন নির্বাচনী এলাকায় রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা একটি দলের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করছেন বলে অভিযোগ এসেছে। একই সঙ্গে ইসির সদর দপ্তরের কয়েকজন সিনিয়র কর্মকর্তার বিরুদ্ধেও নির্দিষ্ট রাজনৈতিক পক্ষের হয়ে কাজ করার অভিযোগ সিইসিকে জানানো হয়েছে। তবে সংশ্লিষ্ট কোনো দলের নাম তিনি উল্লেখ করেননি।
বৈঠকে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে তথ্য সংগ্রহের অভিযোগও উত্থাপন করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, জামায়াতের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের জাতীয় পরিচয়পত্রের কপি, বিকাশ নম্বর ও মোবাইল নম্বর সংগ্রহ করছে, যা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের পাশাপাশি একটি ফৌজদারি অপরাধ। এ বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
ঢাকা মহানগরীর বিভিন্ন আসনে ভোটার স্থানান্তর নিয়েও আপত্তি তোলে বিএনপি। মির্জা ফখরুলের অভিযোগ, একটি দল পরিকল্পিতভাবে বহিরাগত ভোটার এনে ভোটের ফল প্রভাবিত করার চেষ্টা করছে। কতজন ভোটার কোন এলাকা থেকে কেন স্থানান্তর করা হয়েছে—তার বিস্তারিত তথ্য দ্রুত নির্বাচন কমিশনের কাছে চেয়েছে দলটি।
পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা নিয়েও বিএনপি উদ্বেগ প্রকাশ করেছে। তাদের দাবি, বর্তমান পদ্ধতিতে একটি দলকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এ কারণে প্রতীক বরাদ্দের পর পোস্টাল ব্যালট বিতরণের প্রস্তাব দিয়েছে বিএনপি।
লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নিজেদের অবস্থানের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বিএনপি দলের চেয়ারম্যানের ব্যক্তিগত সফর পর্যন্ত বাতিল করেছে। অথচ অন্যান্য দলের শীর্ষ নেতারা নিয়মিত আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালালেও সেসব বিষয়ে ইসির কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। তবু কমিশন চাইলে ছোটখাটো ত্রুটি সংশোধনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে, সকাল থেকেই ছাত্রদলসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন দাবিতে নির্বাচন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। একটি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন পুনরায় চালুর অনুমতি দেওয়ার ইসির সিদ্ধান্তের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, এ সিদ্ধান্ত পরিস্থিতি আরও জটিল করে তুলবে এবং তা পুনর্বিবেচনা করা উচিত।
বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস কাজল।
সিরাজ/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি








.jpg&w=50&h=35)




