ভর্তি ফি নিয়ে যে প্রশ্নের জবাব স্কুলগুলো দিচ্ছে না
নিজস্ব প্রতিবেদক : একই শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি বছর নতুন করে ভর্তি ফি নেওয়ার প্রথার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিবাদ শুরু হয়েছে। অভিভাবক ও সচেতন নাগরিকরা বলছেন, একই শিক্ষার্থী যখন একই স্কুলে এক শ্রেণি থেকে উত্তীর্ণ হয়ে পরবর্তী শ্রেণিতে যায়, তখন তাকে নতুন করে ভর্তি করানোর কোনো যৌক্তিকতা নেই। এই নামে প্রতিবছর অতিরিক্ত ফি আদায় শিক্ষাব্যবস্থাকে ধীরে ধীরে ব্যবসায়িক রূপ দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ফেসবুকে দেওয়া এক পোস্টে এশা রহমান নামে একজন লেখেন,“একই ছাত্র যখন একই স্কুলে এক শ্রেণি থেকে উত্তীর্ণ হয়ে পরবর্তী শ্রেণিতে যায়, তখন তাকে নতুন করে ভর্তি করানোর যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ। শিক্ষার্থী তো বিদ্যালয় পরিবর্তন করছে না—শুধু তার শ্রেণি পরিবর্তন হচ্ছে।”
তিনি আরও লেখেন,“এই নামে প্রতি বছর পুনরায় ভর্তি ফি আদায় করার প্রথা শিক্ষাব্যবস্থাকে ক্রমেই আরও ব্যয়বহুল করে তুলছে। এতে অভিভাবকদের ওপর অযৌক্তিক আর্থিক চাপ সৃষ্টি হয় এবং শিক্ষার মূল উদ্দেশ্যের সঙ্গে এই ব্যবস্থার অসামঞ্জস্য স্পষ্ট হয়ে ওঠে।”
এ বিষয়ে সামাজিক দৃষ্টিকোণ থেকে প্রতিবাদের আহ্বান জানিয়ে ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের ভাস্কুলার সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক সাকলায়েন রাসেল ফেসবুকে লেখেন,“আমার সামর্থ্য আছে—আমার তাই প্রতিবাদের দরকার নেই—বিষয়টা এমন না। প্রতিবাদ হোক আপামর জনসাধারণের কথা ভেবে।”
এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় শিশু, মানবাধিকার ও জলবায়ুকর্মী ফাতিহা আয়াত বলেন, নতুন শিক্ষার্থী ভর্তি হলে একবার ভর্তি ফি নেওয়া স্বাভাবিক। কিন্তু একই শিক্ষার্থী যখন একই স্কুলে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হয়, তখন আবার নতুন করে ভর্তি ফি নেওয়ার যৌক্তিকতা কোথায়?
তিনি বলেন,“শিক্ষাব্যবস্থাকে যদি ব্যবসায় পরিণত করা হয়, তাহলে এর সবচেয়ে বড় ভুক্তভোগী হবে মধ্যবিত্ত ও নিম্নআয়ের পরিবারগুলো। সীমিত আয়ের মানুষ বারবার অতিরিক্ত ও অযৌক্তিক ফি দিতে পারবে না।”
তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো লাভের মানসিকতা থেকে বেরিয়ে এসে এ ধরনের ব্যবসায়িক চর্চা পরিহার করবে।“আমরা যদি বর্তমান প্রজন্মের কাছ থেকে লাভ খুঁজে নিই, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্ভাবনার সুযোগ সংকুচিত হয়ে যাবে,” বলেন তিনি।
অভিভাবকরাও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। আবু ইউসুফ নামের এক অভিভাবক বলেন,“ছেলেকে কিছুদিন আগে কলেজে ভর্তি করালাম। এখন দ্বিতীয় বর্ষে উঠবে। আবার নাকি নতুন করে ভর্তি হতে হবে এবং ফি দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ বলছে, এটাই নাকি নিয়ম।”
অন্যদিকে কামরুর হাসান নামে এক অভিভাবক সামাজিক মাধ্যমে লেখেন,“আওয়াজ তুলুন। একই স্কুলে প্রতি শ্রেণিতে প্রতি বছর পূর্ণ ভর্তি ফি নেওয়া এক ধরনের নীরব চাঁদাবাজি। শিক্ষা খাতে এই চাঁদাবাজি বন্ধ করা হোক।”এই প্রতিবাদে শিক্ষা খাতে ভর্তি ফি নীতিমালা পুনর্বিবেচনার দাবি আরও জোরালো হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মুসআব/
পাঠকের মতামত:
- বেক্সিমকো ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- চুক্তিভিত্তিক নিয়োগের পর বেতন পুনর্নির্ধারণের উদ্যোগ বিএসইসিতে
- বাজারে হস্তক্ষেপের অভিযোগ নাকচ করল বিএসইসি
- সালতা ক্যাপিটালে ১০০ কোটি টাকার অনিয়ম, ক্ষতিগ্রস্ত হাজারো বিনিয়োগকারী
- বিনিয়োগকারী ঐক্য পরিষদ থেকে বহিষ্কার সাজ্জাদুল হক
- ঝুঁকিপূর্ণ বিনিয়োগ ও নিয়ন্ত্রক সীমা লঙ্ঘন, ঢাকা ইন্স্যুরেন্সে আর্থিক ঝুঁকির ইঙ্গিত
- ন্যাশনাল হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- আওয়ামী লীগ নিয়ে স্পষ্ট বার্তা দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- বিশেষজ্ঞরা জানালেন চুল আঁচড়ানোর সঠিক নিয়ম
- এক পোস্টেই নতুন বিতর্কের জন্ম দিলেন শাওন
- তারেক রহমানের প্রশংসায় পঞ্চমুখ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
- দায়িত্ব ছাড়ার পর আবেগঘন বার্তা সারওয়ার আলমের
- ছবি-ভিডিও ধারণের কারণ বলতে না পেরে বিপাকে যুবক
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দুইদিন পরেই ১০ শতাংশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- ২৩ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- সূচকে শক্তিশালী উত্থান, লেনদেন কমলেও ইতিবাচক বার্তা বাজারে
- ২৩ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারবাজার ঘুরে দাঁড়ানোর ভিত্তি তৈরি হয়েছে: আমির খসরু
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- হাতকড়া পরেই জানাজায় সাবেক মেয়র, আবেগঘন মুহূর্তে যা বললেন
- চীনের এক সিদ্ধান্তেই বদলে যেতে পারে জ্বালানি বাজার
- চার দিনে ৬ দফা ভূমিকম্প; বড় বিপদের ইঙ্গিত
- একাদশে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, থাকছে না ভর্তি পরীক্ষা!
- বাংলাদেশি কর্মীদের নিয়ে বড় ঘোষণা দিল মালয়েশিয়া
- জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম প্রকাশ
- বদলে গেল ভিসা ও কনস্যুলার ফি পাঠানোর নিয়ম
- সংসদে বিস্ফোরক দাবি: ‘জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা হোক’
- পে-স্কেল বাস্তবায়নে নতুন মোড়
- কাগজে লাভ, বাস্তবে বিশাল লোকসান ওয়ান ব্যাংকের?
- শেয়ারবাজার বিশেষ ট্রাইব্যুনালে বিচারক পরিবর্তন
- ইসলামী ব্যাংকের সুশাসন ফেরাতে দ্রুত পদক্ষেপের দাবি
- তালিকাচ্যুতির ঝুঁকি এড়াতে বিএসইসির দ্বারস্থ বেক্সিমকো ফার্মা, মিললো অনুমোদন
- প্রত্যাহারের পর সামনে এলো সারওয়ারকে নিয়ে অজানা তথ্য
- সেনা মোতায়েনের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- আদালতেই ক্ষোভ উগরে দিলেন ইনু, এরপর যা ঘটল...
- ইসলামী ব্যাংক নিয়ে বড় বার্তা দিল বাংলাদেশ ব্যাংক!
- মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হলো এমপিপুত্র সজীবকে
- ৩ কোম্পানির লেনদেন বন্ধ
- রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিলেন বদিউজ্জামান তপাদার
- পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
- সম্পদের সঠিক মূল্যায়নে জমি পুনর্মূল্যায়ন করবে কাশেম ইন্ডাস্ট্রিজ
- মুনাফা উত্তোলনে চাপের মুখে শেয়ারবাজার
- ২২ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২২ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারবাজারে বন্ধ ও ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা প্রকাশ
- বাংলাদেশ নিয়ে নতুন দাবি ইসরায়েলের, কড়া নজরদারিতে দেশ!
- লোকসান, প্রভিশন ঘাটতি ও দুর্বল মূলধন—চ্যালেঞ্জে আইএফআইসি ব্যাংক
- সেনা কর্মকর্তাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন সেনাপ্রধান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫ কোম্পানি
- মিউচুয়াল ফান্ড রূপান্তরে সরে গেল আইনি বাধা
- দুইদিন পরেই ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- শেয়ার কিনবেন পরিচালক ও উদ্যোক্তারা
- পরীমনির বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের!
- ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি
- ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা
- তালিকাচ্যুতির ঝুঁকি এড়াতে বিএসইসির দ্বারস্থ বেক্সিমকো ফার্মা, মিললো অনুমোদন
- ন্যাশনাল হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- শেয়ারবাজার গতিশীল করতে নতুন কোম্পানি আনার জোর উদ্যোগ













